শ্রীমঙ্গলে রাজনীতিবিদ ইসমাইল হোসেনের নাগরিক স্মরণসভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৭:৩৬ অপরাহ্ণ, জুন ৪, ২০২১

শ্রীমঙ্গলে রাজনীতিবিদ ইসমাইল হোসেনের নাগরিক স্মরণসভা অনুষ্ঠিত

Manual7 Ad Code

সৈয়দ আরমান জামী, বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল, ০৪ জুন ২০২১ : বিশিষ্ট রাজনীতিবিদ, গণমানুষের নেতা, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা প্রয়াত জননেতা ইসমাইল হোসেনের নাগরিক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

Manual5 Ad Code

শুক্রবার (৪ জুন ২০২১) বিকেলে শ্রীমঙ্গলে জেলা পরিষদ অডিটোরিয়ামে ‘মুক্তিযুূ্দ্ধে ইসমাইল হোসেন’ শীর্ষক গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন নাগরিক কমিটির আহবায়ক অধ্যক্ষ মূয়ীজুর রহমান।
শ্রীমঙ্গল নাগরিক কমিটির আয়োজনে সদস্য সচিব সাংবাদিক মোঃ কাওছার ইকবালের সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন অধ্যাপক লোকেশ চন্দ্র দেব, বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন ছমরু, বিশিষ্ট রাজনীতিবিদ আবু শহীদ মোঃ আব্দুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির চানু, বীর মুক্তিযোদ্ধা ডা. রতি কান্ত রায় প্রমূখ।
অনুষ্ঠানের মূলপর্বে পর্বে আলোচনা সভায় শিক্ষক নেতা জহর তরফদারের সঞ্চালনায় মুখ্য আলোচক হিসাবে স্মৃতিচারণমূলক বক্তব্য দেন ‘৭১-এর মহান মুক্তিযুদ্ধের সংগঠক অধ্যাপক সাইয়্যিদ মুজিবুর রহমান, সিলেট বিভাগীয় অবসরপ্রাপ্ত স্বাস্থ্য পরিচালক, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বিএমএ সভাপতি ডা. হরিপদ রায়, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, জেলা পরিষদ সদস্য বদরুজ্জামান সেলিম, ন্যাপ নেতা সাংবাদিক চৌধুরী নিহারেন্দু হোম সজল, জাতীয় শ্রমিক লীগ নেতা মো. জাকারিয়া আহমদ, প্রয়াত ইসমাইল হোসেনের ভাই আছকির মিয়া, ফোনে সংযুক্ত হন স্ত্রী নাহার বেগম ও নিউইয়র্ক থেকে ভিডিও ক্লিপের মাধ্যমে সংযুক্ত হন প্রয়াতের মেয়ে ফারহানা রহমান বর্না, ধন্যবাদ জ্ঞাপন করেন নাগরিক কমিটির সদস্য সচিব মোঃ কাওছারর ইকবাল প্রমুখ।
বক্তারা প্রয়াত বীরমুক্তিযোদ্ধা ইসমাইল হোসেনের বর্ণাঢ্য কর্মময় ও বর্ণময় রাজনৈতিক জীবন ও মুক্তিযুদ্ধের ভূমিকা নিয়ে আলোকপাত করেন।
সভায় প্রস্তাব করা হয়, তিনি যে সড়কে বসবাস করতেন, এখনও উনার পরিবার বসবাস করেন সেই শ্যামলী আবাসিক এলাকার সড়কটি উনার নামে নামাকরণ করা হোক।

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ