সিলেট ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ণ, জুন ২০, ২০২১
বিশেষ প্রতিনিধি | ঢাকা, ২০ জুন ২০২১ : জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সভাকক্ষে রবিবার (২০ জুন ২০২১) বেলা ১১টায় ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ ই-ক্যাব এর সাথে এক যৌথসভা অনুষ্ঠিত হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক জনাব বাবলু কুমার সাহা’র সভাপতিত্বে ই-কমার্স সেক্টরের ভোক্তাদের অধিকার, বিভিন্ন সমস্যা ও সমাধানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
সভায় ই-ক্যাবের ৭ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ই-ক্যাবের অর্থ-সম্পাদক জনাব আব্দুল হক অনু। তিনি ই-কমার্স খাতে সমস্যা কমিয়ে আনতে ই-ক্যাবের পক্ষ থেকে ৩ দফা প্রস্তাবনা পেশ করেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক জনাব শামীম আল মামুন ই-কমার্স সেক্টরে কি ধরনের অভিযোগ আসে। শীর্ষ কোম্পানীসমূহের অভিযোগ এবং তা সমাধানের ক্ষেত্রে তাদের কেমন সাড়া এই বিষয়ে একটি প্রতিবেদন তুলে ধরেন।
ই-ক্যাবের ডিরেক্টর জিয়া আশরাফ আলোচনায় অংশ নেন। ই-ক্যাবের কমপ্লেইন এন্ড লিগ্যাল স্ট্যান্ডিং কমিটির ভাইস চেয়ারম্যান এডভোকেট হাসান শাহরিয়ার, মোহাম্মদ আব্দুর রহমান শাওন, শেখ নূরুল হুদা ও মোহাম্মদ আফসার হোসেন তিতাস ই-ক্যাবের পক্ষ থেকে বিভিন্ন বিষয় আলোচনা তুলে ধরেন।

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি