কন্ট্রোল কমিশনের চেয়ারম্যান কমরেড শেখ সাইদুর রহমানের মৃত্যুতে ওয়ার্কার্স পার্টির শোক

প্রকাশিত: ১০:১৬ পূর্বাহ্ণ, আগস্ট ২২, ২০২১

কন্ট্রোল কমিশনের চেয়ারম্যান কমরেড শেখ সাইদুর রহমানের মৃত্যুতে ওয়ার্কার্স পার্টির শোক

Manual6 Ad Code

বিশেষ প্রতিনিধি | ঢাকা, ২২ অাগস্ট ২০২১ : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি অত্যন্ত বেদনার সাথে পার্টির কন্ট্রোল কমিশনের চেয়ারম্যান কমরেড শেখ সাইদুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এবং প্রয়াত এই নেতার স্মৃতির প্রতি লাল সালাম জানাচ্ছে।

তাঁর মৃত্যুতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি ও সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এমপি আজ এক শোক বার্তায় বলেন, কমরেড শেখ সাইদুর ছিলেন পার্টি অন্তপ্রাণ আদর্শিক বিপ্লবী চেতনায় ঋদ্ধ এক সংগ্রামী নেতা। তিনি আমৃত্য বৈষম্যমূলক সমাজ পরিবর্তনের লড়াইয়ে আস্থার সাথে যুক্ত ছিলেন।
নেতৃদ্বয় বলেন,আজীবন সংগ্রামী এই নেতার জীবন ছিল অনাড়াম্বর। রাজনীতির পাশাপাশি শিক্ষকতা দিয়ে তিনি তাঁর কর্মময় জীবন শুরু করেন। খুলনার সেনহাটি মাধ্যমিক বিদ্যালয়ের তিনি সাবেক প্রধান শিক্ষক ছিলেন। তিনি একাধিকবার দিঘলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, দিঘলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দিঘলিয়া-তেরখাদার সাবেক সংসদ সদস্য। অনন্য সাধারণ লড়াকু এই নেতা প্রকৃত অর্থে জনগণের নেতা ছিলেন। দৌলতপুর ‘জুটপ্রেস’ শ্রমিকদের সকল আন্দোলনের ভরসা কেন্দ্র ও নেতা ছিলেন তিনি। কৃষক আন্দোলনে তাঁর ভূমিকা ছিল অসাধারণ। তাঁর এই মৃত্যুতে আমরা হারালাম এক অকৃত্রিম সহযোদ্ধা বন্ধুকে। সমাজ বদলের আকাক্সক্ষী মানুষ হারালেন তাদের প্রিয় সংগ্রামী নেতাকে। যা অপূরণীয় ক্ষতি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি একপুত্র, এক কন্যা ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। পার্টি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।

Manual3 Ad Code

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য কমরেড নূর অাহমেদ বকুল ফেসবুক স্টেটাসে লিখেছেন, “আমাদের পাটির কন্ট্রোল কমিশনের চেয়ারম্যান কমরেড সাঈদ ভাই আজ ভোরে চিরবিদায় নিলেন। জনসম্পৃক্ত সাহসী জননেতা সাঈদ ভাই স্কুল শিক্ষক হিসেবে তিনি ছিলেন সফল। জুট বেলিং শ্রমিক আন্দোলনে খুলনা দৌলতপুর অন্চলে জুট শ্রমিকদের ভরসার স্হল। খুলনায় পাটির কৃষক এলাকা গড়তে তার অনন‍্য সাধারণ ভূমিকা পাটি কখনো ভুলবে না।জননেতার স্বীকৃতি লাভ করেছিলেন সাংসদ এবং চেয়ারম্যান হয়ে। লড়াই সংগ্রামের প্রথম কাতারের একজন যোদ্ধা। আন্দোলন সংগ্রামের সংকটকালে কর্মীদের আগলে রাখতেন আপন সন্তান জ্ঞানে। তার তিরোধানে আমরা অভিভাবক হারালাম। তার আপ‍ত‍্য স্নেহ থেকে বঞ্চিত হলাম। পাটিকে বাম হঠকারী বিশৃঙ্খলা কারীরা যতবার পাটিকে আঘাত করেছে ততবারই বুকচিতিয়ে আদর্শের ঝান্ডা নিয়ে পাটিকে রক্ষা করেছেন। মতাদশির্ক ও পাটি শৃংখলা প্রশ্নে আপোষহীন এবং স্পষ্টবাদী ছিলেন। কমরেড সাঈদ অত‍্যন্ত মানবিক গুণসম্পন্ন উচুমানের কমিউনিস্ট ছিলেন। পাটির কাছে জনগনের কাছে এই মানুষটির অপরিহার্যতা আমরা পলে পলে অনুভব করবো।
বিদায় কমরেড। লাল সালাম।”

সৈয়দ অামিরুজ্জামানের শোক

Manual7 Ad Code

পার্টির কন্ট্রোল কমিশনের চেয়ারম্যান কমরেড শেখ সাইদুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ১৪ দলীয় জোটের শীর্ষ নেতা, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ অামিরুজ্জামান।
তাঁর মৃত্যুতে অারও শ্রদ্ধা ও শোক প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক তাপস কুমার ঘোষ, শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি দেওয়ান মাসুকুর রহমান ও সাধারণ সম্পাদক জালাল উদ্দিন এবং শ্রীমঙ্গল পৌর শাখার সভাপতি শেখ জুয়েল রানা ও সাধারণ সম্পাদক রোহেল অাহমদ।

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ