ঢাকা চেম্বারের নতুন সভাপতি আশরাফ আহমেদ

প্রকাশিত: ১:২৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২৩

ঢাকা চেম্বারের নতুন সভাপতি আশরাফ আহমেদ

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১৯ ডিসেম্বর ২০২৩ : ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) রিভারস্টোন ক্যাপিটাল লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আশরাফ আহমেদ ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি নির্বাচিত হয়েছেন। ২০২৪ সালের জন্য তিনি সংগঠনটির নেতৃত্ব দেবেন।

Manual3 Ad Code

এছাড়া ডিসিসিআইয়ের নতুন ঊর্ধ্বতন সহ-সভাপতি হয়েছেন তালহা ইসমাইল বারী এবং সহ-সভাপতি হয়েছেন মো.জুনায়েদ ইবনে আলী।

Manual1 Ad Code

মঙ্গলবার (১৯ ডিসেম্বর ২০২৩) রাজধানীর মতিঝিলে ডিসিসিআই অডিটোরিয়ামে অনুষ্ঠিত সংগঠনটির ৬২তম বার্ষিক সাধারণ সভায় আশরাফ আহমেদকে আনুষ্ঠানিকভাবে সভাপতি হিসেবে দায়িত্বভার প্রদান করা হয়। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ডিসিসিআইয়ের নবনির্বাচিত অন্যান্য পরিচালকবৃন্দ হলেন মো. সালিম সোলায়মান, মো. সিয়াম আল-দ্বীন মালিক, মোহাম্মদ সাইফুর রহমান সাইফ, নাইমুর রহমান এবং সাইফ উদ্দৌলাহ্।

ঢাকা চেম্বারের নবনির্বাচিত সভাপতি আশরাফ আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) হতে স্নাতক ডিগ্রী লাভ করেন। দেশের আর্থিক সেবা খাতে তাঁর সুদীর্ঘ ও বহুমাত্রিক কর্মঅভিজ্ঞতা রয়েছে। বর্তমানে তিনি আন্তর্জাতিক স্বীকৃতি প্রাপ্ত মার্চেন্ট ব্যাংক রিভারস্টোন ক্যাপিটাল লিমিটেডের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন।

শিক্ষাজীবন শেষে একজন প্রশিক্ষিত ব্যাংকার হিসেবে কর্মজীবন শুরুর পর আশরাফ আহমেদ বাংলাদেশে পরিচালিত বেশ কয়েকটি বহুজাতিক ব্যাংক যেমন এএনজেড গ্রিন্ডলেজ, স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক এবং এইচএসবিসির গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন এবং পরবর্তীতে এখাতের ব্যবসায় নিয়োজিত হন। বৃহৎ প্রকল্প অর্থায়ন, পুঁজিবাজার, মার্জার এবং এ্যাকুইজিশনসহ এই খাতের বিভিন্ন শাখায় রয়েছে তাঁর অগাধ পারদর্শিতা। ব্যবসা-বাণিজ্য, ব্যাংকিং, অর্থায়ন এবং অর্থনীতির নানাবিধ খাতে তিন দশকের অভিজ্ঞতার আলোকে তিনি নিরন্তর কাজ করে যাচ্ছেন।

Manual4 Ad Code

উল্লেখ্য, নবনির্বাচিত সভাপতি আশরাফ আহমেদ ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই, ঢাকা চেম্বার এবং ঢাকা ক্লাবের সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মরহুম নূরউদ্দিন আহমেদের কনিষ্ঠ পুত্র।

Manual5 Ad Code

ডিসিসিআইয়ের নবনির্বাচিত ঊর্ধ্বতন সহসভাপতি মালিক তালহা ইসমাইল বারী ইউনিমার্ট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক। এছাড়া তিনি ইউনাইটেড এন্টারপ্রাইজেস অ্যান্ড কোম্পানী লিমিটেড, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড, ইউনাইটেড আনোয়ারা পাওয়ার লিমিটেড, আইপিসিও ডেভেলপমেন্টস লিমিটেড, ইউনাইটেড প্রপার্টি সলিউশন লিমিটেড এবং ইউনাইটেড হাসপাতাল লিমিটেডের পরিচালক হিসেবে নিয়োজিত রয়েছেন।

ঢাকা চেম্বারের পুনঃনির্বাচিত সহসভাপতি মো. জুনায়েদ ইবনে আলী হাইটেক স্টিল অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ (প্রাইভেট) লিমিটেড ও জাবের স্টিল-এর চেয়ারম্যান এবং জে এন কর্পোরেশন ও ট্রেড ল্যান্ড ইন্টারন্যাশনাল-এর সত্ত্বাধিকারী। ২০২৩ সালেও তিনি ঢাকা চেম্বারের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ