নারী উদ্যোক্তাদের প্লাটফর্ম ‘উই হাটবাজার’-এর প্রদর্শনী

প্রকাশিত: ১:০৮ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২৪

নারী উদ্যোক্তাদের প্লাটফর্ম ‘উই হাটবাজার’-এর প্রদর্শনী

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক | সাতক্ষীরা, ২২ মার্চ ২০২৪ : সাতক্ষীরায় নারী উদ্যোক্তাদের প্লাটফর্ম ‘উই হাটবাজার’-এর দু’দিনব্যাপী প্রদর্শনী শুরু হয়েছে।

আজ শুক্রবার (২২ মার্চ ২০২৪) দুপুর ১২টায় সাতক্ষীরা শহরের তুফান কোম্পানি মোড়ে ‘উই হাটবাজার’-এর এ প্রদর্শনীতে প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি।

Manual2 Ad Code

‘উই হাটবাজার’-এর তামান্না তালিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহানা আক্তার বুলু ও মহিলা বিষয়ক সম্পাদক শিমুন শামস্ প্রমুখ উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

‘উই হাটবাজার’ প্রতিদিন সকাল ১০ থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে। এখানে ছোট পরিসরে মোট ১২টি স্টল অংশগ্রহণ করছে।

এখানে নিত্যপ্রয়োজনীয় ও গৃহস্থালি বিভিন্ন জিনিস পত্র, মেয়েদের রূপচর্চার সামগ্রী, হাতে তৈরী পোষাক ছাড়াও বিভিন্ন বাহারি আইটেমের পিঠা পাওয়া যাচ্ছে।

Manual1 Ad Code

 

Manual5 Ad Code