রেমিটেন্স অ্যাওয়ার্ড পেয়েছে ন্যাশনাল ব্যাংক

প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২৪

রেমিটেন্স অ্যাওয়ার্ড পেয়েছে ন্যাশনাল ব্যাংক

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১৮ ডিসেম্বর ২০২৪ : ২০২৩-২৪ অর্থবছরে রেমিটেন্স সংগ্রহে অনন্য অবদান রাখার সীকৃতি হিসেবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেয়া ‘রেমিটেন্স অ্যাওয়ার্ড ২০২৪’ পেয়েছে ন্যাশনাল ব্যাংক।

আজ বুধবার (১৮ ডিসেম্বর ২০২৪) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস’ অনুষ্ঠানে আইন, বিচার ও সংসদবিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কাছ থেকে এ অ্যাওয়ার্ড গ্রহণ করেন ন্যাশনাল ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক শেখ আকতার উদ্দিন আহমেদ ও ফরেন রেমিটেন্স বিভাগের প্রধান মিল্টন রায়। ন্যাশনাল ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Manual4 Ad Code

এসময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. রুহুল আমিনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ