নির্বাচনের তারিখ ঘোষণাসহ নানা দাবীতে ৩ জানুয়ারি সিপিবির ঢাকা সমাবেশ

প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০২৪

নির্বাচনের তারিখ ঘোষণাসহ নানা দাবীতে ৩ জানুয়ারি সিপিবির ঢাকা সমাবেশ

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ২২ ডিসেম্বর ২০২৪ : জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের দ্রুত বিচার, আহত ব্যক্তিদের সুচিকিৎসা, নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের পুনর্বাসন, প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণাসহ নানা দাবীতে ঢাকায় সমাবেশ করবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

আগামী ৩ জানুয়ারি (শুক্রবার) ২০২৫ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

অন্য দাবিগুলো হলো উৎপাদন খরচ ও নিত্যপণ্যের দাম কমানো, রেশন ও ন্যায্যমূল্যের দোকান চালু, সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, আইনশৃঙ্খলার উন্নয়ন, জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণ, দখলদারি–চাঁদাবাজি বন্ধ, মুক্তিযুদ্ধ, ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণ, শ্রমিক-কৃষক-মেহনতি মানুষের দাবি পূরণে কার্যকর ব্যবস্থা গ্রহণ, লুটপাট-সাম্প্রদায়িকতা-আধিপত্যবাদ-সাম্রাজ্যবাদ রুখে দাঁড়ানো।

সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স আজ রোববার এক বিবৃতিতে সমাবেশ সফল করতে পার্টির নেতা–কর্মী-সমর্থক-শুভানুধ্যায়ী ও সচেতন দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে প্রশাসনসহ সচেতন দেশবাসীর প্রতি সব ধরনের সহযোগিতারও প্রত্যাশা করেছেন।

Manual2 Ad Code

নীতিনিষ্ঠ বাম প্রগতিশীল রাজনীতির পতাকাতলে সমবেত হয়ে আশু দাবি আদায়ে স্বৈরাচারী ব্যবস্থার উচ্ছেদ ও ব্যবস্থা বদলের সংগ্রাম এগিয়ে নিতে শোষিত-বঞ্চিত-নিপীড়িত মানুষের দল কমিউনিস্ট পার্টির পতাকাতলে সমবেত হওয়ার আহ্বান জানিয়েছে সিপিবি।

৩ জানুয়ারি বেলা দুইটায় সমাবেশ শুরু হবে। সমাবেশে কেন্দ্রীয় নেতারা অন্তর্বর্তী সরকার, বাম প্রগতিশীল গণতান্ত্রিক রাজনৈতিক দল ও দেশবাসীর উদ্দেশে গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন।

Manual6 Ad Code

সমাবেশ শেষে লাল পতাকার মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে।

Manual1 Ad Code

বিবৃতিতে বলা হয়েছে, ইতিমধ্যে সমাবেশের প্রচারপত্র সারাদেশে পৌঁছে গেছে। নেতা–কর্মীরা গণসংযোগ করে সমাবেশের খবর ও সিপিবির বক্তব্য দেশবাসীর কাছে পৌঁছে দিচ্ছেন।

Manual7 Ad Code

 

এ সংক্রান্ত আরও সংবাদ