বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন রবিবার

প্রকাশিত: ১:১৪ পূর্বাহ্ণ, অক্টোবর ১৮, ২০২৫

বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন রবিবার

Manual5 Ad Code

বিশেষ প্রতিনিধি | লালমনিরহাট, ১৮ অক্টোবর ২০২৫: বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন আগামীকাল রবিবার বিকেল ৩টায় জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে। সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, সংগঠন শক্তিশালীকরণ এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় কর্মপরিকল্পনা প্রণয়নকে সামনে রেখে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
উদ্বোধন করবেন বাংলাদেশ প্রেসক্লাবের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট সাংবাদিক ফরিদ খান।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখবেন রংপুর বিভাগীয় সাধারণ সম্পাদক মো. এনামুল হক স্বাধীন।

বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য অতিথিরা থাকবেন সম্মেলনে

Manual5 Ad Code

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক মো. সাইফুল ইসলাম, লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক, সাংগঠনিক সম্পাদক মো. আফজাল হোসেন, মো. মজমুল হোসেন প্রামানিক, মো. সায়েদুল ইসলাম পাটোয়ারী সাজু, কোষাধ্যক্ষ আলহাজ্ব গোলাপ হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুস সালাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল বাশার সুমন এবং কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম।

এছাড়া উপস্থিত থাকবেন জেলা আইনজীবী সমিতির সভাপতি কে এম হুমায়ুন রেজা স্বপন, এনটিভির রংপুর বিভাগীয় প্রধান এ কে এম মঈনুল হক, শাহ আলী পরিবহনের চেয়ারম্যান ফরিদ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক গ্রাসক্লাব আহম্মেদুর রহমান মুকুল, প্রেসক্লাব আহ্বায়ক আনোয়ার হোসেন স্বপন, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি আনিছুর রহমান লাডলা, ৭১ টেলিভিশনের জেলা প্রতিনিধি মিলন পাটোয়ারী, প্রেসক্লাবের সদস্য সচিব তৌহিদুল ইসলাম লিটনসহ জেলার বিভিন্ন পর্যায়ের সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা।

সভাপতিত্ব করবেন বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি এস আর শরিফুল ইসলাম রতন এবং সঞ্চালনা করবেন দেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি মো. জামাল বাদশা।

রংপুর বিভাগের সাত জেলার প্রতিনিধিদের অংশগ্রহণ

Manual6 Ad Code

এই সম্মেলনে রংপুর বিভাগের সাত জেলার—রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, নীলফামারী, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও গাইবান্ধা জেলার প্রেসক্লাব নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
সম্মেলনে আগামী তিন বছরের জন্য নতুন কমিটি গঠন এবং সংগঠনের কর্মপরিকল্পনা অনুমোদন করা হবে বলে আয়োজক সূত্রে জানা গেছে।

Manual3 Ad Code

লালমনিরহাটে ফরিদ খানকে ফুলেল শুভেচ্ছা ও মোটরসাইকেল বহরে ব্যতিক্রমী সংবর্ধনা

এর আগে শনিবার সন্ধ্যায় লালমনিরহাট রেল স্টেশনে পৌঁছালে বাংলাদেশ প্রেসক্লাবের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি ফরিদ খানকে ফুলেল শুভেচ্ছা ও মোটরসাইকেল বহরে ব্যতিক্রমী সংবর্ধনা জানানো হয়।
এই সংবর্ধনা মিছিলের নেতৃত্ব দেন জেলা প্রেসক্লাব সভাপতি এস আর শরিফুল ইসলাম রতন।

সংগঠনের দেশব্যাপী কার্যক্রম

বাংলাদেশ প্রেসক্লাব বর্তমানে দেশের ৭০০টিরও বেশি জেলা ও উপজেলা পর্যায়ের কমিটি নিয়ে কাজ করছে। সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় সংগঠনটি নিরলসভাবে কাজ করছে।
সম্প্রতি গত ১৭ সেপ্টেম্বর কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে দেশের বিভিন্ন স্থানে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ ও প্রতিকার দাবিতে মাননীয় প্রধান উপদেষ্টার নিকট স্মারকলিপি প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান আইন উপদেষ্টা এডভোকেট লুৎফর রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

Manual2 Ad Code

সাংবাদিকতার মর্যাদা ও ঐক্যের প্রতীক

জেলা প্রেসক্লাব সভাপতি এস আর শরিফুল ইসলাম রতন বলেন, “বাংলাদেশ প্রেসক্লাব সবসময় সাংবাদিকদের মর্যাদা, পেশাগত নিরাপত্তা এবং ঐক্যের প্রতীক হিসেবে কাজ করছে। লালমনিরহাট জেলা শাখার এ সম্মেলন সেই ধারাবাহিকতারই অংশ।”

কেন্দ্রীয় সভাপতি ফরিদ খান বলেন, “বর্তমান সময়ে সাংবাদিকতা নানা চ্যালেঞ্জের মুখে। পেশার মর্যাদা রক্ষা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে আমাদের সংগঠনের ঐক্যই সবচেয়ে বড় শক্তি।”