প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার দাবি সিপিবির

প্রকাশিত: ৪:৩৯ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২৬

প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার দাবি সিপিবির

Manual8 Ad Code
  • বিদেশে কারাবন্দি বাংলাদেশিদের মুক্তি ও প্রতিটি মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্ত নিশ্চিত কর

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ২২ আগস্ট ২০২৬ : মক্কায় দুই অভিবাসী বাংলাদেশি নাগরিক নজরুল ইসলাম ও সুইটি আক্তারের মৃত্যুদণ্ড, তাঁদের জীবন রক্ষায় সরকারের উদ্যোগের অভাব এবং বিদেশে বাংলাদেশি শ্রমিকদের নিরাপত্তাহীনতার প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।

Manual6 Ad Code

সমাবেশে সিপিবি সাধারণ সম্পাদক কমরেড আবদুল্লাহ ক্বাফী রতন বলেন, সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা গভীর উদ্বেগজনক। তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ, বিচারপ্রক্রিয়া ও রায়ের পূর্ণাঙ্গ বিবরণ বাংলাদেশের সরকারের কাছে থাকা আবশ্যক হওয়া সত্ত্বেও কিছুই জানত না বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিদেশে অবস্থানরত নাগরিকদের বিচার, কারাবাস ও মৃত্যুর মতো গুরুতর ঘটনায় সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষের যে ভূমিকা রাখা প্রয়োজন ছিল, তার কিছুই বাংলাদেশ সরকার করেনি। নাগরিকদের জীবন রক্ষায় কার্যকর উদ্যোগ নিতে সরকারের ব্যর্থতা এবং মৃত্যুর পর তাঁদের নিয়ে অবমাননাকর মন্তব্য প্রমাণ করেছে, রেমিটেন্সের অর্থে এ দেশের মন্ত্রী-এমপি, আমলাদের বিলাসী জীবন নিশ্চিত হলেও প্রবাসী শ্রমিকদের নিরাপত্তার জন্য সরকারের কোনো মাথা ব্যাথা নেই। প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার দাবি জানিয়ে তিনি আরও বলেন, সরকারকে অবিলম্বে বিদেশে কারাবন্দি বাংলাদেশিদের মুক্তি ও প্রতিটি মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্ত নিশ্চিত করতে হবে।

Manual2 Ad Code

বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬), সকাল ১১.৩০টায়, জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র বিক্ষোভ কর্মসূচিতে দলের প্রেসিডিয়াম সদস্য ও রাকসু’র সাবেক ভিপি কমরেড রাগীব আহসান মুন্নার সভাপতিত্বে বক্তব্য রাখেন সিপিবির সাধারণ সম্পাদক কমরেড আবদুল্লাহ ক্বাফী রতন, প্রেসিডিয়াম সদস্য কমরেড জলি তালুকদার এবং কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক ডা. ফজলুর রহমান। সমাবেশ পরিচালনা করেন সিপিবি ঢাকা মহানগর দক্ষিণ জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড মঞ্জুর মঈন।

Manual8 Ad Code

বিক্ষোভে কমরেড আবদুল্লাহ ক্বাফী রতন বলেন, যেসব প্রবাসী শ্রমিকের পাঠানো রেমিটেন্সে দেশের অর্থনীতি সচল থাকে, তাঁদের জীবন, নিরাপত্তা ও মর্যাদা রক্ষার দায়িত্ব রাষ্ট্র কোনোভাবেই এড়াতে পারে না। বিদেশে কর্মরত ও বসবাসরত বাংলাদেশিদের অধিকার রক্ষায় সরকারের কার্যকর কূটনৈতিক উদ্যোগ, আইনি সহায়তা এবং জবাবদিহিমূলক ব্যবস্থা নিশ্চিত করতে হবে। তিনি দাবি জানান, পৃথিবীব্যাপী কারাবন্দি বাংলাদেশি নাগরিকদের মুক্ত করতে সরকারকে অবিলম্বে কার্যকর কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করতে হবে। ইউক্রেনসহ সংঘাতপূর্ণ অঞ্চলে জোরপূর্বক সামরিক কাজে নিয়োজিত করা বাংলাদেশি নাগরিকদের উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।

Manual8 Ad Code

বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে কমরেড রাগীব আহসান মুন্না বলেন, বিদেশে আটক বাংলাদেশিদের তালিকা প্রণয়ন, রাষ্ট্রের খরচে আইনি সহায়তা, নিয়মিত কারাগার পরিদর্শন এবং তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগের কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে হবে। সৌদি আরবসহ বিভিন্ন দেশে কারাবন্দি বাংলাদেশিদের মুক্তির জন্য সরকারকে জরুরি কূটনৈতিক উদ্যোগ নিতে হবে।

বিক্ষোভে কমরেড জলি তালুকদার বলেন, সরকারের অবহেলার প্রতিবাদে প্রবাসী শ্রমিকরা রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিলে, সেটা হবে আইনি সহায়তা বঞ্চিত কারাবন্দি মানুষ ও নিজ দেশের সরকারের কাছ থেকে চরম বঞ্চনার শিকার অসহায় প্রবাসীদের উপযুক্ত জবাব।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে।

এ সংক্রান্ত আরও সংবাদ