সিলেট ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৭ পূর্বাহ্ণ, অক্টোবর ২১, ২০২৬
‘গ্রাসরুটস টু গ্লোবাল: উইমেনস ইকোসিস্টেম’ প্রতিপাদ্যে ৩০ অক্টোবর ঢাকায় আয়োজন
নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ২১ অক্টোবর ২০২৬ : আসন্ন তৃতীয় আন্তর্জাতিক নারী সংসদ ও ‘আইকনিক উইমেন অ্যাওয়ার্ড ২০২৬’-এর কমিউনিটি পার্টনার হিসেবে যুক্ত হয়েছে জাগো ফাউন্ডেশন (JAAGO Foundation)।
তৃণমূল পর্যায়ে উন্নয়ন, শিক্ষা ও সামাজিক অগ্রগতিতে কাজ করা প্রতিষ্ঠানটির এই অংশীদারত্ব নারী ক্ষমতায়ন এবং নারীদের জন্য অন্তর্ভুক্তিমূলক সামাজিক পরিবেশ গড়ে তোলার উদ্যোগকে আরও শক্তিশালী করবে বলে আশা করছেন আয়োজকেরা।
আগামী ৩০ অক্টোবর ২০২৬, শুক্রবার, বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত ঢাকার র্যাডিসন ব্লু হোটেলের গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিত হবে এ আয়োজন। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘গ্রাসরুটস টু গ্লোবাল: উইমেনস ইকোসিস্টেম’—যার মূল ভাবনা হলো তৃণমূল পর্যায় থেকে আন্তর্জাতিক পরিসর পর্যন্ত নারীদের অংশগ্রহণ, নেতৃত্ব ও ক্ষমতায়নের সুযোগ সম্প্রসারণ।
আয়োজকদের প্রকাশিত তথ্য অনুযায়ী, জাগো ফাউন্ডেশনের তৃণমূলভিত্তিক উন্নয়ন কার্যক্রম এবং নারীর ক্ষমতায়নকেন্দ্রিক এ আয়োজনের লক্ষ্য ও দর্শনের মধ্যে সামঞ্জস্য রয়েছে। কমিউনিটি পার্টনার হিসেবে প্রতিষ্ঠানটির সম্পৃক্ততা স্থানীয় পর্যায়ে নারীদের অগ্রযাত্রা এবং বৃহত্তর সামাজিক উন্নয়নের বিষয়গুলোকে আন্তর্জাতিক আলোচনার পরিসরে তুলে ধরার প্রচেষ্টার সঙ্গে সংগতিপূর্ণ।
তৃতীয় আন্তর্জাতিক নারী সংসদ ও আইকনিক উইমেন অ্যাওয়ার্ডের মাধ্যমে নারী নেতৃত্ব, সামাজিক অবদান এবং বিভিন্ন ক্ষেত্রে নারীদের অগ্রযাত্রাকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি নারীদের সম্ভাবনা ও অর্জনকে বৃহত্তর পরিসরে তুলে ধরার সুযোগ তৈরি হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
অনুষ্ঠানে অংশগ্রহণে আগ্রহীরা www.tickify.live ওয়েবসাইটের মাধ্যমে টিকিট সংগ্রহ করতে পারবেন।
নারীর ক্ষমতায়ন, নেতৃত্ব বিকাশ এবং তৃণমূল থেকে বৈশ্বিক পর্যায়ে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির বার্তা সামনে রেখে আয়োজনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি