দৈনিক রূপালী বাংলাদেশের বিজনেস এডিটর আব্দুর রহিম IOY-এর অ্যাম্বাসেডর নির্বাচিত

প্রকাশিত: ১১:৪০ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২৬

দৈনিক রূপালী বাংলাদেশের বিজনেস এডিটর আব্দুর রহিম IOY-এর অ্যাম্বাসেডর নির্বাচিত

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬ : দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস এডিটর মো. আব্দুর রহিম ২০২৬–২০২৭ মেয়াদে আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব ইয়ুথের (আইওওয়াই—IOY) অফিসিয়াল অ্যাম্বাসেডর হিসেবে নির্বাচিত হয়েছেন। বিশ্বের ১৩৫টি দেশের অ্যাম্বাসেডরদের সমন্বয়ে গঠিত আন্তর্জাতিক নেটওয়ার্কে যুক্ত হওয়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ তৈরি হয়েছে তাঁর।

Manual4 Ad Code

অ্যাম্বাসেডর হিসেবে নির্বাচিত হওয়ার বিষয়টি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে জানিয়েছেন সাংবাদিক মো. আব্দুর রহিম। পোস্টে তিনি লিখেছেন, “১৩৫টি দেশের বৈশ্বিক অ্যাম্বাসেডর নেটওয়ার্কে আমিও একজন! ২০২৬–২০২৭ মেয়াদে International Organization of Youth (IOY)-এর Official Ambassador হিসেবে নির্বাচিত হয়েছি। বিশ্বের ১৩৫টি দেশের অ্যাম্বাসেডরদের এই আন্তর্জাতিক নেটওয়ার্কের অংশ হতে পারা আমার জন্য গর্বের ও অনুপ্রেরণার।”

Manual7 Ad Code

নতুন এ দায়িত্বের মাধ্যমে তরুণদের নেতৃত্ব বিকাশ, আন্তর্জাতিক সহযোগিতা জোরদার এবং বিশ্বব্যাপী ইতিবাচক পরিবর্তনের উদ্যোগে অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা এবং দেশের তরুণদের সম্ভাবনা ও সক্ষমতা তুলে ধরার প্রত্যাশার কথাও জানিয়েছেন।

নিজের অনুভূতি প্রকাশ করে আব্দুর রহিম আরও লিখেছেন, “সীমানা পেরিয়ে সংযোগ, তারুণ্যের শক্তিতে আগামীর বিশ্ব।” তাঁর পোস্টে আগামী ২০২৭ সালের মে মাসে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠেয় ইন্টারন্যাশনাল ইয়ুথ কনফারেন্সে অংশগ্রহণের প্রত্যাশার কথাও উল্লেখ রয়েছে।

এদিকে, মো. আব্দুর রহিম IOY-এর অফিসিয়াল অ্যাম্বাসেডর নির্বাচিত হওয়ায় তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য, ইংরেজি দৈনিক দ্য ফিনান্সিয়াল পোস্ট ও সাপ্তাহিক নতুন কথার বিশেষ প্রতিনিধি, আরপি নিউজের সম্পাদক এবং বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান।

অভিনন্দন বার্তায় কমরেড সৈয়দ আমিরুজ্জামান বলেন, “বিশ্বের ১৩৫টি দেশের অ্যাম্বাসেডরদের এই আন্তর্জাতিক নেটওয়ার্কের অংশ হতে পারা মো. আব্দুর রহিম ও সাংবাদিকদের জন্য গর্বের ও অনুপ্রেরণার বিষয় বটে। আব্দুর রহিম এই দায়িত্বের মাধ্যমে তরুণদের নেতৃত্ব বিকাশ, আন্তর্জাতিক সহযোগিতা এবং বিশ্বব্যাপী ইতিবাচক পরিবর্তনের প্রচেষ্টায় অবদান রাখবে বলে আমি বিশ্বাস করি।”

Manual7 Ad Code

তিনি আরও বলেন, আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব এবং দেশের তরুণদের সম্ভাবনা তুলে ধরার ক্ষেত্রে আব্দুর রহিমের এই দায়িত্ব ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদী।

Manual1 Ad Code

সংশ্লিষ্টদের মতে, তরুণদের নেতৃত্ব বিকাশ, বৈশ্বিক যোগাযোগ ও আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে এ ধরনের দায়িত্ব বাংলাদেশের তরুণ প্রজন্মের সম্ভাবনা তুলে ধরার একটি সুযোগ তৈরি করতে পারে। সাংবাদিকতা পেশার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে তরুণদের উন্নয়নমূলক কর্মকাণ্ডে অবদান রাখার প্রত্যাশা নিয়ে নতুন এ দায়িত্ব পালন করতে চান মো. আব্দুর রহিম।