সিলেট ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২৬
হ্যাঁ, আমার ধর্মীয় পরিচয় আমি একজন মুসলিম। কিন্তু আমি নিজেকে “মানুষ” এই পরিচয় দিতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি।আমার আজীবনের স্বপ্ন একটা “অসাম্প্রদায়িক বাংলাদেশ।” আমি বিশ্বাস করি, “ধর্ম যার যার, কিন্তু রাষ্ট্র সবার।”
বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ-তাই বলে এই দেশ শুধু মুসলমানদের নয়। সমান ভাবে এই দেশটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ প্রতিটি নাগরিকের।
সংখ্যাগরিষ্ঠ হওয়া মানে কোন বাড়তি অধিকার ভোগ করা নয়, বরং অন্যের অধিকার ও নিরাপত্তার প্রতিও দায়বদ্ধ থাকা।
একজন মুসলমানের ধর্মীয় অনুভূতি যেমন সম্মানের, তেমনি একজন হিন্দু, বৌদ্ধ বা খ্রিস্টানের ধর্মীয় অনুভূতিও সমান সম্মানের। ধর্মীয় অনুভূতির সম্মান কখনো সংখ্যার ওপর নির্ভর করতে পারে না…
আমি এমন বাংলাদেশ চাই, যেখানে নাগরিকের অধিকার কখনো ধর্ম দিয়ে নির্ধারিত হবে না, বরং নিশ্চিত হবে মানুষ হিসেবে তাঁর প্রাপ্য মর্যাদা দিয়ে….
ধর্মে ভিন্নতা থাকুক, কিন্তু অধিকারে নয়-বাংলাদেশ হোক সবার জন্য নিরাপদ আশ্রয়স্থল…
#
আফরোজা আখি

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি