থানা পুড়িয়ে দিয়েছি হুমকি দেওয়া হবিগঞ্জের সেই মাহাদী গ্রেফতার

প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২৬

থানা পুড়িয়ে দিয়েছি হুমকি দেওয়া হবিগঞ্জের সেই মাহাদী গ্রেফতার

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক | হবিগঞ্জ, ১৭ আগস্ট ২০২৬ : এসআই সন্তোষকে আমরা আগুনে জ্বালিয়ে দিয়েছিলাম,থানা পুড়িয়ে দিয়েছি হুমকি দেওয়া হবিগঞ্জের সেই মাহাদীকে গ্রেফতার করা হয়েছে।

লোডশেডিং, বিদ্যুতের দাম বৃদ্ধি, গ্যাসের সংকট নিরসন এবং দ্রব্যমূল্যের অস্বাভাবিক দাম বৃদ্ধির প্রতিবাদে সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে আয়োজিত বিক্ষোভ মিছিলের প্রস্ততিকালে হবিগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহদী হাসানসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৭ আগস্ট ২০২৬) বিকাল সাড়ে ৫টায় শহরের কোর্ট মসজিদের সামনে থেকে তাকে আটক করা হয়। এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মির্জা সুমন ও রাকিবকে আটক করে পুলিশ।

এদিকে, মাহদীসহ তিনজনকে আটক করা হলেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অথবা আন্দোলনকারী অন্য কাউকে কোর্ট মসজিদ এলাকায় দেখা যায়নি।

হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক জানান, প্রশাসনের অনুমতি ছাড়া ছাত্রজনতার ব্যানারে তারা বিক্ষোভ মিছিলের আয়োজন করে। বিশৃঙ্খলার আশঙ্কা থাকায় প্রশাসন অনুমতি দেয়নি। প্রশাসনের বাধা উপেক্ষা করে তারা জড়ো হলে ঘটনাস্থল থেকে মাহদীসহ তিনজনকে আটক করা হয়।

Manual5 Ad Code

উল্লেখ্য, গত ১ জানুয়ারি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানায় এনামুল হাসান নয়ন নামে এক তরুণকে আটক করা হলে মাহদী হাসান সেখানে যান।

Manual7 Ad Code

তখন ‘বানিয়াচং থানা কিন্তু আমরা পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে কিন্তু জ্বালাই দিয়েছিলাম’– এমন বক্তব্য দিয়ে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ওইদিনের একটি ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘আমরা জুলাই আন্দোলনকারীরা সরকারকে ক্ষমতায় বসিয়েছি। আপনি প্রশাসনের লোক হয়ে আমাদের ছেলেকে গ্রেপ্তার করেছেন। হবিগঞ্জে সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্দোলন হয়েছিল, এখানে ১০ জন নিহত হয়েছেন।

Manual2 Ad Code

বানিয়াচং থানা আমরা পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে আমরা আগুনে জ্বালিয়ে দিয়েছিলাম। আমাদের এতগুলো ছেলে কি এমনি এমনি ভেসে এসেছে?’

ঘটনাটি ব্যাপক সমালোচনার জন্ম দিলে পরদিন ৩ জানুয়ারি পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে ৪ জানুয়ারি আদালত থেকে জামিন পান তিনি।

Manual8 Ad Code