পিন্টু দেবনাথের সাংবাদিকতার ২৯ বছর

প্রকাশিত: ১০:২২ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২৬

পিন্টু দেবনাথের সাংবাদিকতার ২৯ বছর

Manual4 Ad Code

মো. মোস্তাফিজুর রহমান |

সাহিত্য চর্চা থেকেই শখের বসেই সাংবাদিকতা শুরু। নেশা থেকেই পেশায় একজন আপাদমস্তক সংবাদ কর্মী। কমলগঞ্জের আনাচে কানাচে পরিচিতমুখ। পেশাদার সাংবাদিক। মুখে সব সময় হাসি থাকে যার, তিনি আর কেউ নন তিনি হলেন পিন্টু দেবনাথ। সেই ১৯৯৭ সাল থেকে সাংবাদিকতায় হাতেখড়ি। আমার শুরু ১৯৯৯ সাপ্তাহিক ধলাই দিয়ে। পিন্টু দেবনাথ ছাত্র জীবনেই সাংবাদিকতায় নাম লিখান। হাটি হাটি করে এই পেশায় দুই যুগ পাড় করেছেন। লিখেছেন দেশের প্রথম শ্রেণির পত্রিকায়। পরিচিত হয়েছেন সাংবাদিক হিসাবে।

Manual7 Ad Code

তিনি এখন সাংবাদিকতায় এক পরিচিত মুখ। তিনি প্রথমে মৌলভীবাজার থেকে প্রকাশিত সাপ্তাহিক পাতাকুঁড়ির দেশ পত্রিকা মাধ্যমে সাংবাদিকতা বা লেখালেখি শুরু করেন।

Manual8 Ad Code

২০১১-এর দিকে তাঁরই সম্পাদনায় ও প্রকাশনায় “কমলকুঁড়ি” নামে পত্রিকা বের করেন। আজও অত্যন্ত সুনামের সহিত পত্রিকাটি প্রকাশিত হচ্ছে। তিনি পত্রিকাটিতে সম্পাদক। প্রকাশক , বার্তা, সাকুলের্শনসহ দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি জাতীয় দৈনিক ইংরেজি পত্রিকা “দি বাংলাদেশ টুডে”, এনটিভি ইন্টারন্যাশনাল টেলিভিশন চ্যানেল লি. Ntv কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলা প্রতিনিধি এবং জাতীয় দৈনিক “আমার বার্তা” পত্রিকার জেলা প্রতিনিধি
হিসাবে দায়িত্ব পালন করছেন। তাছাড়া রিপোর্টার্স ইউনিটির কমলগঞ্জের সভাপতি। আগামীতে আরো ভালো অবস্থানে যান সেই কামনা করছি।

#
মো. মোস্তাফিজুর রহমান
কমলগঞ্জ প্রতিনিধি, দৈনিক কালের কন্ঠ
প্রধান সম্পাদক, সাপ্তাহিক কমলগঞ্জের কাগজ
সাবেক সাধারণ সম্পাদক, কমলগঞ্জ প্রেসক্লাব।

Manual3 Ad Code