অনলাইন সংবাদমাধ্যম ‘নাগরিক প্রতিদিন’ বন্ধ

প্রকাশিত: ৪:৪৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২৬

অনলাইন সংবাদমাধ্যম ‘নাগরিক প্রতিদিন’ বন্ধ

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ০১ সেপ্টেম্বর ২০২৬ : মেঘনা গ্রুপের মালিকানাধীন অনলাইন সংবাদমাধ্যম ‘নাগরিক প্রতিদিন’–এর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। সোমবার থেকে প্রতিষ্ঠানটির কার্যক্রম আর পরিচালিত হবে না বলে কর্মীদের জানানো হয়েছে।

প্রতিষ্ঠানটির কর্মীদের কাছে পাঠানো এক চিঠিতে কার্যক্রম বন্ধের বিষয়টি জানানো হয়। তবে কেন প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ করা হয়েছে, সে বিষয়ে চিঠিতে কোনো কারণ উল্লেখ করা হয়নি। একই সঙ্গে কর্মীদের বেতন-ভাতা, পাওনা ও অন্যান্য আর্থিক সুবিধা পরিশোধের বিষয়ে চিঠিতে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি।

এ বিষয়ে মালিকপক্ষের আনুষ্ঠানিক বক্তব্যও পাওয়া যায়নি।

তবে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) জানিয়েছে, নাগরিক প্রতিদিনের কর্মীদের বকেয়া বেতন ও টার্মিনেশন বেনিফিট পরিশোধের বিষয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনা চলছে।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমরা আজকে জেনেছি। মালিকপক্ষ থেকে জানানো হয়েছে, এক সপ্তাহের মধ্যে সব বেতন বকেয়া ও টার্মিনেশন বেনিফিট দেওয়া হবে। পত্রিকার সম্পাদক এবং মালিকপক্ষের সঙ্গে কথা বলে যত দ্রুত সম্ভব সাংবাদিকদের দাবি-দাওয়া আদায়ের চেষ্টা চালিয়ে যাবে সাংবাদিক ইউনিয়ন।’

Manual3 Ad Code

ডিইউজের যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার বলেন, ‘যে কোনো প্রতিষ্ঠানে সংবাদকর্মীদের অধিকার লঙ্ঘিত হলে সে অধিকার আদায়ে কাজ করে ঢাকা সাংবাদিক ইউনিয়ন। সংবাদকর্মীদের ন্যায্য দাবি আদায়ে আইন অনুযায়ী সর্বোচ্চ লড়াই করে থাকি আমরা।’

তিনি আরও বলেন, ‘নাগরিক প্রতিদিন শ্রম আইন অনুযায়ী লে-অফ না করে থাকলে সংবাদকর্মীদের পাওনা-দেনা মালিকপক্ষের সঙ্গে কথা বলে নিশ্চিত করা হবে। মালিকপক্ষ সংবাদকর্মীদের পাওনা সঠিকভাবে আইন অনুযায়ী বুঝিয়ে দিতে ব্যর্থ হলে কঠোর কর্মসূচি ঘোষণা করবে ঢাকা সাংবাদিক ইউনিয়ন।’

Manual5 Ad Code

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধের সিদ্ধান্তে কর্মীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশেষ করে বকেয়া বেতন ও অন্যান্য পাওনা যথাসময়ে পরিশোধ হবে কি না, তা নিয়ে উদ্বেগ রয়েছে কর্মীদের মধ্যে।

Manual1 Ad Code

২০২৪ সালের জুলাইয়ের পর মেঘনা গ্রুপ দেশের কয়েকটি গণমাধ্যমে বিনিয়োগ করে। এসব প্রতিষ্ঠানের মধ্যে নাগরিক প্রতিদিনও ছিল। এরপর থেকে মেঘনা গ্রুপের বিনিয়োগে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল।

Manual8 Ad Code

তবে নাগরিক প্রতিদিন বন্ধের বিষয়ে মেঘনা গ্রুপের পক্ষ থেকে এখন পর্যন্ত বিস্তারিত কোনো কারণ জানানো হয়নি। একই গ্রুপের বিনিয়োগ করা অন্য একটি গণমাধ্যমের কার্যক্রম নিয়েও সংশ্লিষ্ট মহলে আলোচনা রয়েছে বলে জানা গেছে।

এদিকে, নাগরিক প্রতিদিনের কার্যক্রম বন্ধের পর প্রতিষ্ঠানটির সাংবাদিক ও কর্মীদের চাকরির ভবিষ্যৎ এবং আইন অনুযায়ী পাওনা পরিশোধের বিষয়টি এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিষয়টি নিয়ে মালিকপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য এবং পরবর্তী পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্টরা।