জাসদ অফিসে হামলা এবং নেতা-কর্মীদের গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ ছাত্রমৈত্রীর

প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২৬

জাসদ অফিসে হামলা এবং নেতা-কর্মীদের গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ ছাত্রমৈত্রীর

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ২৬ সেপ্টেম্বর ২০২৬ : আজ বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-জাসদের এক প্রতিনিধি সভা চলাকালীন সময়ে শিবিরকর্মীরা জাসদের প্রায় তিন শতাধিক নেতা-কর্মীকে অবরুদ্ধ করে রাখে বলে অভিযোগ পাওয়া গেছে। পরবর্তীতে বিএনপির অঙ্গ সংগঠন যুবদলের নেতা-কর্মীরা এসে তাদেরকে পুলিশের হাতে তুলে দেয়।

Manual7 Ad Code

বাংলাদেশ ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক অনিক দেওয়ান কর্তৃক স্বাক্ষরিত ও গণমাধ্যমে প্রেরিত বিবৃতিতে বলা হয়, “আমরা এই ঘটনাকে গণতান্ত্রিক রাজনীতির জন্য চরম হুমকি হিসেবে দেখছি। একটি রাজনৈতিক দলের শান্তিপূর্ণ সভা-সমাবেশে এভাবে হামলা, অবরুদ্ধ করে রাখা এবং পুলিশ দিয়ে অগণতান্ত্রিকভাবে গ্রেপ্তার করানো মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী।”

বাংলাদেশ ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ অবিলম্বে এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এবং গ্রেপ্তারকৃত সকল জাসদ নেতা-কর্মীর নিঃশর্ত মুক্তি দাবি করছে। একই সাথে এই ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছে।

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ