উচ্চ রক্তচাপ ও হৃদরোগ ঝুঁকি মোকাবিলায় বাজেট নিয়ে ওয়েবিনার সোমবার

প্রকাশিত: ১১:৩০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২৬

উচ্চ রক্তচাপ ও হৃদরোগ ঝুঁকি মোকাবিলায় বাজেট নিয়ে ওয়েবিনার সোমবার

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ২৭ সেপ্টেম্বর ২০২৬ : তরুণদের মধ্যে উচ্চ রক্তচাপ ও হৃদরোগের ঝুঁকি এবং এ-সংক্রান্ত অকাল মৃত্যু মোকাবিলায় স্বাস্থ্য বাজেট বাড়ানো ও অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে বরাদ্দ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন বিশেষজ্ঞরা।

বিশ্ব হার্ট দিবস ২০২৬ উপলক্ষে এ বিষয়ে আগামীকাল সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) একটি ওয়েবিনারের আয়োজন করেছে গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান)।

“তরুণদের উচ্চ রক্তচাপ ও হৃদরোগ ঝুঁকি মোকাবেলায় স্বাস্থ্য বাজেট: বাংলাদেশ প্রেক্ষিত” শীর্ষক ওয়েবিনারটি সকাল ১১টায় অনুষ্ঠিত হবে।

Manual7 Ad Code

গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে স্বাস্থ্য বাজেট, উচ্চ রক্তচাপ ও হৃদরোগের ক্রমবর্ধমান ঝুঁকি এবং অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে করণীয় নিয়ে আলোচনা হবে।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশে হৃদরোগজনিত অসুস্থতায় প্রায় ২ লাখ ৮৩ হাজার ৮০০ মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫২ শতাংশ মৃত্যুর সঙ্গে উচ্চ রক্তচাপের সংশ্লিষ্টতা রয়েছে। এসব মৃত্যুর একটি উল্লেখযোগ্য অংশ অকাল মৃত্যু বলে উল্লেখ করেছে প্রজ্ঞা।

আয়োজকরা বলছেন, হৃদরোগ, উচ্চ রক্তচাপসহ অসংক্রামক রোগের ক্রমবর্ধমান বোঝা মোকাবিলায় স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি সেই বরাদ্দের উল্লেখযোগ্য অংশ অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে বিনিয়োগ করা প্রয়োজন। বিশেষ করে তরুণ জনগোষ্ঠীর মধ্যে ঝুঁকি কমাতে কার্যকর নীতি, প্রতিরোধমূলক ব্যবস্থা এবং জনসচেতনতা কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হবে ওয়েবিনারে।

ওয়েবিনারে আলোচক হিসেবে থাকবেন স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) মো. খোরশেদ আলম, এনডিসি;
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ইপিডেমিওলজি অ্যান্ড রিসার্চ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী;
ব্র্যাক জেমস পি গ্রান্টস স্কুল অব পাবলিক হেলথের সেন্টার ফর নন কমিউনিকেবল ডিজিজ অ্যান্ড নিউট্রিশনের পরিচালক অধ্যাপক ডা. মলয় কান্তি মৃধা;
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের ডেপুটি এডিটর সাজ্জাদুর রহমান;
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্য ও ইনফরমেটিকস বিভাগের সহকারী অধ্যাপক ও সেন্টার ফর নন কমিউনিকেবল ডিজিজেজ রিসার্চের পরিচালক ডা. মো. মারুফ হক খান;
সাবেক অতিরিক্ত সচিব ও গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের বাংলাদেশ কান্ট্রি লিড মুহাম্মদ রূহুল কুদ্দুস এবং
প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের।

Manual4 Ad Code

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক, রাজনৈতিক সংগঠক, ইংরেজি দৈনিক দ্য ফিনান্সিয়াল পোস্ট ও সাপ্তাহিক নতুন কথার বিশেষ প্রতিনিধি, আরপি নিউজের সম্পাদক ও কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান।

ওয়েবিনারে সঞ্চালনা করবেন প্রজ্ঞার প্রোগ্রাম অফিসার সাবিহা বিনতে কামাল। তিনি বলেন, “বাংলাদেশে হৃদরোগ ও উচ্চ রক্তচাপ এখন নীরব মহামারিতে পরিণত হয়েছে। এ বিষয়ে জাতীয় পর্যায়ে সচেতনতা সৃষ্টি ও কার্যকর নীতিগত পদক্ষেপ জরুরি। আমাদের এই ওয়েবিনারের মাধ্যমে বিশেষজ্ঞরা সুপারিশ তুলে ধরবেন, যা ভবিষ্যৎ কর্মপরিকল্পনায় ভূমিকা রাখবে।”

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ওয়েবিনারে যে কেউ অনলাইনে অংশ নিতে পারবেন। পাশাপাশি “হার্ট হেলথ অ্যালার্ট বাংলাদেশ” ফেসবুক পেজ থেকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে। বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধিরাও এতে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

Manual2 Ad Code

ওয়েবিনারে অংশ নিতে জুম লিংক:
https://us06web.zoom.us/j/87945085490?pwd=ZXE1neMm9i4dN1IHetkwosQ1ei4UMW.1

জুম আইডি: 879 4508 5490
পাসওয়ার্ড: 188863

Manual6 Ad Code

ফেসবুক লাইভ: https://www.facebook.com/hearthealthalertbd

এ সংক্রান্ত আরও সংবাদ