সিলেট ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২৬
নিজস্ব প্রতিবেদক | রংপুর, ২৯ সেপ্টেম্বর ২০২৬ : উত্তরাঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় স্থানীয় উদ্যোগ, জ্ঞান, উদ্ভাবন ও বাস্তব অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে রংপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী আঞ্চলিক সিম্পোজিয়াম ‘উত্তরের অভিযোজন’।
আগামী ২৯ ও ৩০ নভেম্বর ২০২৬ রংপুর শহরে এ সিম্পোজিয়াম অনুষ্ঠিত হবে।
সুইজারল্যান্ড দূতাবাসের সহযোগিতায় CALL Programme-এর উদ্যোগে আয়োজিত এ সিম্পোজিয়ামে উত্তরাঞ্চলে জলবায়ু অভিযোজন নিয়ে কাজ করা বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান, গবেষক, উন্নয়নকর্মী, স্থানীয় অংশীজন, কমিউনিটি প্রতিনিধি ও স্থানীয় নেতৃত্ব অংশ নেবেন।
সিম্পোজিয়ামকে সামনে রেখে জলবায়ু অভিযোজন, স্থানীয় উদ্যোগ ও বাস্তব অভিজ্ঞতার ওপর গবেষণা, উদ্যোগ বা শেখার বিষয় তুলে ধরে সারসংক্ষেপ (অ্যাবস্ট্রাক্ট) জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। সারসংক্ষেপ জমা দেওয়ার শেষ সময় ১৫ অক্টোবর ২০২৬।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, উত্তরাঞ্চলে জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট বিভিন্ন ঝুঁকি মোকাবিলায় স্থানীয় পর্যায়ে নেওয়া কার্যকর উদ্যোগ, উদ্ভাবনী পদ্ধতি ও কমিউনিটির অভিজ্ঞতা সিম্পোজিয়ামে তুলে ধরা হবে। বিশেষ করে বন্যা ও নদীভাঙন, খরা ও তীব্র তাপপ্রবাহ, তীব্র শৈত্যপ্রবাহ এবং বজ্রপাতের মতো জলবায়ুজনিত ঝুঁকি মোকাবিলায় স্থানীয় উদ্যোগকে গুরুত্ব দেওয়া হবে।
আয়োজকদের আহ্বানে বলা হয়েছে, অংশগ্রহণকারীদের সারসংক্ষেপে তাঁদের উদ্যোগ কীভাবে স্থানীয়ভাবে জলবায়ু ঝুঁকি মোকাবিলা করছে, কোন উদ্ভাবনী পদ্ধতি বা সমাধান কার্যকর ভূমিকা রাখছে এবং স্থানীয় মানুষের নেতৃত্ব, অভিজ্ঞতা ও জ্ঞান কীভাবে জলবায়ু অভিযোজনকে আরও কার্যকর ও টেকসই করছে—এসব বিষয় তুলে ধরতে হবে।
আঞ্চলিক এ আয়োজনের মাধ্যমে উত্তরাঞ্চলের জলবায়ু অভিযোজনের ক্ষেত্রে স্থানীয় জ্ঞান, উদ্ভাবন ও অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়ার পাশাপাশি স্থানীয় নেতৃত্বে জলবায়ু কার্যক্রমকে আরও শক্তিশালী করার সুযোগ তৈরি হবে বলে আয়োজকরা আশা করছেন।
সারসংক্ষেপ জমাদানের নির্দেশনা ও ফরম্যাটের বিস্তারিত তথ্য আয়োজকদের প্রকাশিত বাংলা ও ইংরেজি নির্দেশিকায় দেওয়া হয়েছে।
সিম্পোজিয়ামটি আয়োজনের সঙ্গে রয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (BILS), ব্রেকিং দ্য সাইলেন্স (BTS), বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS), কারিতাস বাংলাদেশ, ডাসকো ফাউন্ডেশন (DORP), ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দ্য রুরাল পুওর (ESDO), ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও), গণস্বাস্থ্য কেন্দ্র (GK,), LEDARS-Local Environment Development and Agricultural Research Society, OSHE ফাউন্ডেশন, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, সবুজের অভিযান ফাউন্ডেশন (SOF), Uttaran- A Social Development Organization, ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (Organization, Young Power in Social Action (YPSA@), এমজেএসকেএস, সলিডারিটি ও উন্নয়ন সংস্থাসহ বিভিন্ন সংগঠন।
সারসংক্ষেপ জমা দেওয়ার নির্দেশনা ও লিংক:
https://drive.google.com/file/d/1GrFLo2zmwH6gy_vG-gghL7G5XWm-MD-7/view?usp=sharing (Bangla)
https://drive.google.com/file/d/1qJ8l5c0yhlTXWb_8dP3ayRzDJhuuJM74/view?usp=sharing (English)

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি