এমসি কলেজে পরিসংখ্যান বিভাগে নবীন শিক্ষার্থীদের বরণ

প্রকাশিত: ৩:৫৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২৬

এমসি কলেজে পরিসংখ্যান বিভাগে নবীন শিক্ষার্থীদের বরণ

Manual4 Ad Code

সৈয়দা হাজেরা সুলতানা (শানজিদা), নিজস্ব প্রতিবেদক | এমসি কলেজ (সিলেট), ৩০ সেপ্টেম্বর ২০২৬ : সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের পরিসংখ্যান বিভাগে ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) পরিসংখ্যান বিভাগের হলরুমে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Manual3 Ad Code

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান ও স্ট্যাটিস্টার সভাপতি মো. মহসিন আলী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরারিচাঁদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ।

পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী মো. শাইখুল ইসলাম সিজান ও মিথিলা তালুকদারের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আকমল হোসেন।
এছাড়াও পরিসংখ্যান বিভাগের অতিথি শিক্ষক আশিষ সেনসহ বিভিন্ন শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্য রাখেন স্ট্যাটিস্টার সাধারণ সম্পাদক সুভাষ দাশ।

এসময় এমসি কলেজের বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

Manual1 Ad Code

অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের উপহার দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নবাগত শিক্ষার্থীদের পদচারণায় এদিন পরিসংখ্যান বিভাগ প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে বক্তারা নবাগত শিক্ষার্থীদের উচ্চশিক্ষার নতুন পথচলায় শুভকামনা জানান এবং শিক্ষাজীবনে অধ্যায়ন ও অনুশীলন তথা প্রতিনিয়ত চর্চা ও মনোযোগের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের আলোকিত মানুষ হিসেবে বিজ্ঞানমনস্ক দক্ষতা ও সৃজনশীল বিকাশের আহ্বান জানান।

বক্তারা বলেন, শিক্ষা একটি সার্বজনীন বিষয়। যা প্রতিটি মানুষের মৌলিক অধিকার হিসাবে স্বীকৃত। ব্যক্তির পরিপূর্ণ বিকাশ এবং সচেতন করার ক্ষেত্রে শিক্ষার কোন বিকল্প নেই।

Manual6 Ad Code

নতুন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে পরিসংখ্যান বিভাগের পক্ষ থেকে তাদের সুন্দর ও সফল শিক্ষাজীবনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।

Manual2 Ad Code

অনুষ্ঠানের মধ্য দিয়ে ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের পরিসংখ্যান বিভাগে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়।