বিচারকদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা বিষয়ে ইউনেস্কো-অক্সফোর্ডের অনলাইন কোর্স

প্রকাশিত: ১১:৪৪ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২৬

বিচারকদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা বিষয়ে ইউনেস্কো-অক্সফোর্ডের অনলাইন কোর্স

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ০৩ অক্টোবর ২০২৬ : দ্রুত পরিবর্তনশীল তথ্য ও ডিজিটাল যোগাযোগের পরিবেশে মতপ্রকাশের স্বাধীনতা কীভাবে সুরক্ষিত রাখা যায়—এ বিষয়ে বিচার বিভাগীয় কর্মকর্তা ও সংশ্লিষ্ট পেশাজীবীদের প্রশিক্ষণে বিনামূল্যে বৈশ্বিক অনলাইন কোর্স চালু করছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কো (UNESCO) এবং যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব অক্সফোর্ডের বোনাভেরো ইনস্টিটিউট অব হিউম্যান রাইটস।

‘ফ্রিডম অব এক্সপ্রেশন ফর জুডিশিয়াল অ্যাক্টরস’ শীর্ষক ২০২৬ সালের কোর্সটি আগামী ৫ অক্টোবর থেকে শুরু হবে। এতে মতপ্রকাশের স্বাধীনতা, তথ্যপ্রাপ্তির অধিকার, সাংবাদিকদের নিরাপত্তা এবং ডিজিটাল পরিবেশে এ-সংক্রান্ত সমসাময়িক চ্যালেঞ্জ নিয়ে আন্তর্জাতিক ও আঞ্চলিক মানদণ্ডের ওপর আলোচনা করা হবে।

Manual8 Ad Code

ইউনেস্কো ও অক্সফোর্ডের যৌথ উদ্যোগের এ কোর্সে জ্যেষ্ঠ বিচারক, আইনজীবী, শীর্ষস্থানীয় শিক্ষাবিদ এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞরা তাঁদের অভিজ্ঞতা ও জ্ঞান তুলে ধরবেন। দ্রুত পরিবর্তনশীল তথ্যপ্রযুক্তির প্রেক্ষাপটে মতপ্রকাশের স্বাধীনতা ও সংশ্লিষ্ট অধিকারগুলো কীভাবে বিচারিক ব্যবস্থার মাধ্যমে সুরক্ষিত করা যায়, কোর্সে সে বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।

কোর্সটি আরবি, চীনা, ইংরেজি, ফরাসি, পর্তুগিজ, রুশ ও স্প্যানিশ—এই সাতটি ভাষায় করা যাবে। বিচার বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়াও সাংবাদিক, শিক্ষাবিদ এবং বিশ্বের বিভিন্ন দেশের অন্যান্য পেশাজীবীরা এতে অংশ নিতে পারবেন।

Manual5 Ad Code

আয়োজকদের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক ও আঞ্চলিক মানবাধিকার কাঠামোর আলোকে মতপ্রকাশের স্বাধীনতা এবং তথ্যপ্রাপ্তির অধিকার সম্পর্কে অংশগ্রহণকারীদের ধারণা আরও সুসংহত করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা এবং ডিজিটাল মাধ্যমে মতপ্রকাশের ক্ষেত্রে উদ্ভূত নতুন চ্যালেঞ্জ সম্পর্কেও কোর্সে আলোচনা থাকবে।

আগ্রহীরা ইউনেস্কোর ওয়েবসাইটের মাধ্যমে কোর্সটির জন্য নিবন্ধন করতে পারবেন।

Manual2 Ad Code

নিবন্ধনের লিংক:
https://www.unesco.org/en/articles/university-oxford-and-unesco-launch-free-online-course-freedom-expression-judicial-actors

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ