মৌলভীবাজারে পুলিশ সদস্যদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার ক্যাম্প প্রশিক্ষণ

প্রকাশিত: ৮:২৪ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২৬

মৌলভীবাজারে পুলিশ সদস্যদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার ক্যাম্প প্রশিক্ষণ

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক | মৌলভীবাজার, ০৫ অক্টোবর ২০২৬ : বাংলাদেশ পুলিশের অধস্তন পুলিশ কর্মকর্তা ও কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ উপলক্ষে মৌলভীবাজারে ‘ক্যাম্প প্রশিক্ষণ’ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ অক্টোবর ২০২৬) জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

Manual5 Ad Code

প্রশিক্ষণে কনস্টেবল থেকে নায়েক ও এটিএসআই, নায়েক থেকে এএসআই (সশস্ত্র) এবং এটিএসআই পদে পদোন্নতিপ্রত্যাশী পুলিশ সদস্যরা অংশ নেন।

Manual1 Ad Code

মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মো. মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্যাম্প প্রশিক্ষণে তিনি সালামি গ্রহণ করেন। পরে পরীক্ষা পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে বিধি অনুযায়ী পরীক্ষার্থীদের ক্যাম্প অনুশীলন পরিদর্শন করেন।

এ সময় পরীক্ষা বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ সদর সার্কেল) এস. এম. মনসুর মূসা এবং মৌলভীবাজার পুলিশ লাইন্সের আরআই মো. রমিজ উদ্দিন। এছাড়া জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

বিভাগীয় পদোন্নতি পরীক্ষার অংশ হিসেবে আয়োজিত এ ক্যাম্প প্রশিক্ষণে পরীক্ষার্থীদের নির্ধারিত বিধি ও প্রশিক্ষণসূচি অনুযায়ী বিভিন্ন অনুশীলন সম্পন্ন করানো হয়।

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ