মৌলভীবাজারে জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির সভাপতি রুম্মন, সম্পাদক ময়নুল

প্রকাশিত: ১২:১৩ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২৬

মৌলভীবাজারে জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির সভাপতি রুম্মন, সম্পাদক ময়নুল

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক | মৌলভীবাজার, ০৭ অক্টোবর ২০২৬ : সাংবাদিকদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, ন্যায্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে সম্প্রতি এক সভায় সর্বসম্মতিক্রমে গঠিত ৩১ সদস্যবিশিষ্ট মৌলভীবাজার জেলা কার্যকরী কমিটি অনুমোদন দিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি।

গত ৫ অক্টোবর জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি আছিয়া আক্তার ও মহাসচিব মো. আলমগীর গনি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটিতে দৈনিক যায়যায়দিন-এর শ্রীমঙ্গল প্রতিনিধি মো. শফিকুল ইসলাম রুম্মনকে সভাপতি এবং দৈনিক এশিয়া বাণী-এর জেলা প্রতিনিধি মো. ময়নুল ইসলাম চৌধুরীকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

সংগঠন সূত্রে জানা গেছে, মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে জাতীয় সাংবাদিক সংস্থার সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান ও সুসংগঠিত করার উদ্দেশ্যে নতুন এ কমিটি গঠন করা হয়েছে। অনুমোদিত কমিটি আগামী ৩১ ডিসেম্বর ২০২৮ পর্যন্ত দায়িত্ব পালন করবে।

উপদেষ্টা পরিষদে চার বিশিষ্ট ব্যক্তি

নতুন কমিটিতে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন চারজন বিশিষ্ট ব্যক্তি। তারা হলেন—সিনিয়র সাংবাদিক মীর লিয়াকত আলী, এটিএন বাংলার জেলা প্রতিনিধি সৈয়দ মহসিন পারভেজ, শ্রীমঙ্গল বস্ত্র ব্যবসায়ী সমিতির উপদেষ্টা হাফিজ আহমেদ এবং ইংরেজি দৈনিক দ্য ফিনান্সিয়াল পোস্ট ও সাপ্তাহিক নতুন কথা-এর বিশেষ প্রতিনিধি, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান।

সংশ্লিষ্টরা মনে করছেন, সংগঠনটির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ক্ষেত্রে এবং সাংবাদিক সমাজের পেশাদারী স্বার্থ সংরক্ষণের নিমিত্তে ন্যায্য অধিকার ও মর্যাদা রক্ষার সংগ্রামে পরামর্শক ও ভ্যানগার্ড হিসেবে দায়িত্ব পালন করবেন এইসব সম্মানিত উপদেষ্টারা।

দায়িত্ব পেলেন যারা

৩১ সদস্যবিশিষ্ট নতুন কমিটিতে সিনিয়র সহসভাপতির দায়িত্ব পেয়েছেন বিশ্বজিত রায়। সহসভাপতি হিসেবে রয়েছেন মো. আনিছুল ইসলাম আশরাফী (সম্পাদক, আমার সিলেট) এবং মাইটিভির জেলা প্রতিনিধি সঞ্জয় কুমার দে।

সহসাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নান্টু রায় ও এম মুসলিম চৌধুরী। সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. আব্দুল জব্বার রানা এবং সহসাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. আব্দুল মজিদ।

কমিটির অর্থ সম্পাদক মো. ইমরান হোসেন, দপ্তর সম্পাদক রাজু দত্ত, সহ-দপ্তর সম্পাদক পলি রানী দেবী, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাপ্পী দে, জনকল্যাণ বিষয়ক সম্পাদক মো. দুরুদ আহমেদ, মানবাধিকার বিষয়ক সম্পাদক কাজী গোলাম কিবরিয়া জুয়েল, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট বিশ্বজিত কর, ক্রীড়া বিষয়ক সম্পাদক শেখ সোহেল আহমেদ, সমাজকল্যাণ সম্পাদক খালেদুর রহমান চৌধুরী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. সাইদুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক বকশী আক্তারুজ্জামান লিটন, মহিলা বিষয়ক সম্পাদক ফাহমিদা আক্তার এবং সহ-মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা সেলিনা আক্তার।

Manual3 Ad Code

এ ছাড়া কমিটির কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন মো. জিতু তালুকদার, হুমায়ুন রশিদ বাপ্পী, মনিরুল ইসলাম মনির, মো. ফাহাদ আহমেদ, মো. আউয়াল কালাম বেগ, মো. মালিক মিয়া, মো. মহিউদ্দিন রিপন, রূপক দত্ত ও মো. তাহমিদ নিশান।

Manual1 Ad Code

সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজের প্রত্যয়

নতুন কমিটি অনুমোদনের খবর ছড়িয়ে পড়ার পর মৌলভীবাজার জেলার সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় ও বিভাগীয় নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

Manual3 Ad Code

নবনির্বাচিত সভাপতি মো. শফিকুল ইসলাম রুম্মন বলেন, “জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি আছিয়া আক্তার ও মহাসচিব মো. আলমগীর গনির নেতৃত্বে পরিচালিত সংগঠনটির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি সাংবাদিক সমাজের ন্যায্য অধিকার ও মর্যাদা রক্ষায় আমরা সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।”

তিনি বলেন, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, সম্মান ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে সংগঠনকে আরও কার্যকর ও শক্তিশালী করা হবে। একই সঙ্গে জেলার সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও সহযোগিতার পরিবেশ জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হবে।

সাংগঠনিক কার্যক্রম জোরদারের প্রত্যাশা

জাতীয় সাংবাদিক সংস্থার সংশ্লিষ্ট নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, নবগঠিত মৌলভীবাজার জেলা কমিটি জেলার সাংবাদিকদের পেশাগত স্বার্থ সংরক্ষণ এবং ন্যায্য অধিকার ও মর্যাদা রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। পাশাপাশি সাংবাদিকদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে সংগঠনের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী হবে।

সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, অধিকার ও মর্যাদা রক্ষা, সাংবাদিকদের কল্যাণে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নে নতুন কমিটি সক্রিয় ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন সংগঠনের নেতারা।

মৌলভীবাজারের সাংবাদিক মহলের অভিমত, দীর্ঘদিনের অভিজ্ঞ সাংবাদিক ও তরুণ নেতৃত্বের সমন্বয়ে গঠিত নতুন কমিটি জেলার সাংবাদিকদের পেশাগত বিভিন্ন সমস্যা ও সংকট মোকাবিলায় সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে পারবে। একই সঙ্গে সাংবাদিকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে প্রশাসন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বিভিন্ন মহলের সঙ্গে কার্যকর যোগাযোগ গড়ে তোলার ক্ষেত্রেও কমিটি ভূমিকা রাখবে।

নতুন কমিটির দায়িত্বশীলরা জানিয়েছেন, জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশনা ও পরামর্শ অনুযায়ী তারা সংগঠনের গঠনতান্ত্রিক কার্যক্রম পরিচালনা করবেন এবং সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও পেশাগত স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ