মৌলভীবাজারে নাবিল ইসলামের বিবাহোত্তর ওয়ালিমা

প্রকাশিত: ১০:৫০ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২৬

মৌলভীবাজারে নাবিল ইসলামের বিবাহোত্তর ওয়ালিমা

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক | মৌলভীবাজার, ০৭ অক্টোবর ২০২৬ : মৌলভীবাজারে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী ব্যক্তিদের উপস্থিতিতে নাবিল ইসলাম ও জান্নাত তাবাসসুম খানের বিবাহোত্তর ওয়ালিমা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ অক্টোবর ২০২৬) দুপুরে মৌলভীবাজার শহরের শাহ মোস্তফা সড়কের সাদিয়া কমিউনিটি সেন্টারে এ ওয়ালিমা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী অঙ্গনের বিশিষ্ট ব্যক্তির পাশাপাশি নবদম্পতির আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীরা অংশ নেন। তারা নবদম্পতিকে শুভেচ্ছা জানান এবং তাদের সুখী ও সমৃদ্ধ দাম্পত্য জীবনের জন্য দোয়া ও আশীর্বাদ করেন।

বুধবার দুপুর দেড়টায় শুরু হওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য, ইংরেজি দৈনিক দ্য ফিনান্সিয়াল পোস্ট ও সাপ্তাহিক নতুন কথা-এর বিশেষ প্রতিনিধি, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের মৌলভীবাজার জেলা সমন্বয়ক এডভোকেট কমরেড মগনু মিয়া, দৈনিক করতোয়া-এর মৌলভীবাজার জেলা প্রতিনিধি বাপ্পী দে-সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

Manual5 Ad Code

নবদম্পতি নাবিল ইসলাম ও জান্নাত তাবাসসুম খান এর আগে গত সোমবার (৫ অক্টোবর) সিলেট নগরীর উপশহর পয়েন্টের গার্ডেন টাওয়ারে অবস্থিত হোটেল গার্ডেন ইন-এ বিবাহবন্ধনে আবদ্ধ হন। পারিবারিকভাবে আয়োজিত এ বিবাহ অনুষ্ঠানে দুই পরিবারের স্বজন ও ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন।

নাবিল ইসলাম মৌলভীবাজার শহরের বরহাট (বড়বাড়ি)-এর বাসিন্দা। তিনি নজরুল ইসলাম ও তাহেরা ইসলামের একমাত্র ছেলে। নাবিলের চাচা এডভোকেট কমরেড বদরুল হোসেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ-এর মৌলভীবাজার জেলা শাখার সাবেক সমন্বয়ক। বর্তমানে তিনি জেলা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি মৌলভীবাজার জেলা কর আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক।

Manual2 Ad Code

অন্যদিকে, নববধূ জান্নাত তাবাসসুম খান মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ঘাগটিয়া (খানবাড়ি) গ্রামের বাসিন্দা। তিনি হাফিজ সবদর খান ও হাসনা ত্রফদারের মেয়ে। বর্তমানে তার পরিবারের সদস্যরা সিলেট নগরীর মেজরটিলা এলাকায় বসবাস করছেন।

Manual6 Ad Code

ওয়ালিমা অনুষ্ঠানে দুই পরিবারের আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ। অতিথিরা নবদম্পতির সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং তাদের আগামী জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক—এমন প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়ে বলেন, বিবাহ মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা, বিশ্বাস ও দায়িত্ববোধের মধ্য দিয়ে নাবিল ও জান্নাতের নতুন জীবন সুন্দর ও সুখময় হয়ে উঠবে—এটাই সবার প্রত্যাশা।

এদিকে, দুই পরিবারের পক্ষ থেকে ওয়ালিমা অনুষ্ঠানে উপস্থিত হয়ে নবদম্পতিকে শুভেচ্ছা ও আশীর্বাদ জানানোর জন্য অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

ছবি: বাপ্পী দে, মৌলভীবাজার জেলা প্রতিনিধি, দৈনিক করতোয়া।

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ