জুড়ীতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান

প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০২৬

জুড়ীতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক | জুড়ী (মৌলভীবাজার), ১৪ অক্টোবর ২০২৬ : মৌলভীবাজারের জুড়ীতে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তনকে স্বাগত জানানো, ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে দেওয়া রায়ের প্রতিবাদ এবং রাজনৈতিক মামলায় আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে বুধবার (১৪ অক্টোবর ২০২৬) সকালে এ কর্মসূচি পালন করা হয়। মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলে জানিয়েছে জুড়ী থানা।

Manual4 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে উপজেলার নাইট চৌমুহনী এলাকা থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান জয়ের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তাঁদের ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

Manual4 Ad Code

মিছিলের আয়োজকদের দাবি, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তনকে স্বাগত জানানো এবং ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানসহ কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে দেওয়া রায়ের প্রতিবাদ জানাতে এ কর্মসূচি পালন করা হয়েছে। মিছিল থেকে রায়গুলোকে ‘ফরমায়েশি’ আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানানো হয়। পাশাপাশি রাজনৈতিক মামলায় আটক নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতেও স্লোগান দেন অংশগ্রহণকারীরা।

Manual5 Ad Code

মিছিলের নেতৃত্বদানকারী হাবিবুর রহমান জয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কর্মসূচির একটি ভিডিও প্রকাশ করেন। পোস্টে তিনি জানান, শেখ হাসিনার প্রত্যাবর্তনকে স্বাগত জানানো, ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে দেওয়া রায়ের প্রতিবাদ এবং ‘রাজবন্দীদের’ মুক্তির দাবিতে এ বিক্ষোভ মিছিল করা হয়েছে। তিনি রায়গুলোকে ‘ক্যাঙ্গারু কোর্টে ফরমায়েশি রায়’ বলেও উল্লেখ করেন। পরে মিছিলের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৩ অক্টোবর অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে। নিষেধাজ্ঞার পরও দেশের বিভিন্ন স্থানে সংগঠনটির নেতাকর্মীদের কর্মসূচি পালনের খবর পাওয়া গেছে।

জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম মিছিলের বিষয়টি নিশ্চিত করে বলেন, মিছিলে অংশগ্রহণকারীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

Manual7 Ad Code