সিলেট ১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫৫ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০২৬
যে মানুষটা কথায় কথায় রেগে যায়, চিৎকার করে, রাগ দেখিয়ে সবাইকে দূরে সরিয়ে দেয় — সে আসলে রাগী নয়, সে দুঃখী।
ভেতরে যখন অনেকটা কষ্ট জমে, যখন মনে হয় “আমাকে কেউ বুঝলো না”, “আমি একা” — তখন মন অভিমানে নিজের ভেতর রাগের দেয়াল তোলে। কারণ কাঁদতে গেলে ছোট মনে হবে, দুর্বল মনে হবে। কিন্তু রাগ দেখালে মনে হবে আমি শক্ত।
মনোবিজ্ঞান বলে —
রাগ হলো একটা বহিঃ প্রকাশ…যার, আসল এবং প্রাথমিক Emotion হলো — ভয়, অপমান, অবহেলা,না-পাওয়ার যন্ত্রণা। রাগ, ভেতরের দুঃখের প্রকাশ।
আর অধ্যাত্ম বলে — রাগ অহংকারের প্রকাশ । কি অহংকার ?
না, আমাদের ভেতরে একটা ‘আমি’ আছে, যাকে বেদান্ত বলে অহং। এই অহং সবসময় চায় — আমাকে সবাই ভালোবাসুক, আমাকে বুঝুক, আমাকে গুরুত্ব দিক।
যখন সেই চাওয়াটা পূর্ণ হয় না, তখন অহং আহত হয়। সেই আহত অহং-এর দুটো রূপ —
ভেতরে সে কাঁদে, সেটা হলো দুঃখ।
বাইরে সে চিৎকার করে, সেটা হলো রাগ।
গীতায় শ্রীকৃষ্ণ এই জন্য বলেছেন — কাম বা কামনা থেকেই ক্রোধের জন্ম অর্থাৎ, আমি কিছু চাইলাম, পেলাম না — সেখান থেকেই রাগ এলো।
তাই যে মানুষটা খুব রাগ দেখায়, সে আসলে ঈশ্বরের কাছে, জীবনের কাছে, মানুষের কাছে খুব করে কিছু চেয়েছিল..
#
জয়িতা সরকার
সঙ্গীত শিল্পী
#

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি