জুড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কিশোর চৌধুরী গ্রেফতার

প্রকাশিত: ১২:৪৪ পূর্বাহ্ণ, অক্টোবর ১৫, ২০২৬

জুড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কিশোর চৌধুরী গ্রেফতার

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক | জুড়ী (মৌলভীবাজার), ১৫ অক্টোবর ২০২৬ : জুড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক কিশোর রায় চৌধুরী মনিকে গ্রেফতার করেছে পুলিশ।

Manual7 Ad Code

বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টার দিকে জুড়ী শহরের কলেজ রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

Manual7 Ad Code

কিশোর রায় চৌধুরী মনি জুড়ী উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক এবং অপসারিত জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, সন্ত্রাসবিরোধী মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

Manual8 Ad Code

এদিকে, বুধবার ভোরে জুড়ী কলেজ ছাত্রলীগের নেতা হাবিবুর রহমান জয়ের নেতৃত্বে ৭ থেকে ৮ জন ব্যক্তি জয়ের বাড়ির সামনের সড়কে মিছিল করেন বলে জানা গেছে। মিছিলে অংশগ্রহণকারীদের হাতে ব্যানার ছিল। তারা শেখ হাসিনার আগমনকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

এ সংক্রান্ত আরও সংবাদ