শ্রীমঙ্গলে দরিদ্রদের মাঝে নূর’স ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২১

শ্রীমঙ্গলে দরিদ্রদের মাঝে নূর’স ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

Manual8 Ad Code

শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ২৬ এপ্রিল ২০২১ : পবিত্র সিয়াম সাধনার মাস স্রষ্টার নৈকট্য লাভের জন্য সংযমের পরীক্ষা । কিন্তুে রমজান মাসে অনেকের জীবনে এই সফলতা অর্জিত হয় না ৷শ্রমের মর্যাদা প্রতিষ্ঠিত না হওয়ায় শ্রমজীবী মানুষ অসহায় অবস্থায় দিনাতিপাত করছে। আর তাই নিম্নবিত্ত মানুষের জীবনে রমজান মাসের বাস্তবতা বেশ চ্যালেঞ্জিং ৷ সারাদিন রোযা রেখেও একবেলা ইফতারের ব্যবস্থা করতে পারেন না তারা। শ্রীমঙ্গলে সেইসব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য নূর’স ফাউন্ডেশনের পক্ষথেকে পবিত্র রামাদ্বান মাস উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

Manual2 Ad Code

নূর’স ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ মোঃ আব্দুর নূর এই মহতী উদ্যোগ নেন।

দেশব্যাপী করোনা (কোভিড ১৯) পরিস্থিতিতে শ্রীমঙ্গল উপজেলা কর্মহীন হয়ে পড়া দরিদ্রদের মধ্যে নূর’স ফাউন্ডেশনের পক্ষ হতে এই “ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

Manual4 Ad Code

আজ (২৬ এপ্রিল ২০২১) সোমবার বিকেল ৪টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সামনে কর্মহীন হয়ে পড়া দরিদ্রদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণের উদ্বোধন অনুষ্ঠানে নূর’স ফাউন্ডেশনের চেয়ারম্যান ইউ’কে প্রবাসী শেখ মো.আব্দুর নূরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নেছার উদ্দিন।

Manual7 Ad Code

অনুষ্ঠানের শুরুতে শ্রীমঙ্গল পল্লী বিদ্যুৎ জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ ফজলুর রহমান দোয়া পরিচালনা করেন।

এছাড়াও উপস্থিত ছিলেন ইউ’কে প্রবাসী নূর’স ফাউন্ডেশনের নির্বাহী সদস্য শেখ এম.এ.লিটন, নূর’স ফাউন্ডেশনের নির্বাহী সদস্য সালেহ আহমেদ চৌধুরী, মো. মসদ্দর আলী, কামরুল ইসলাম চৌঃ , হাদি নাইম , রুমন আহমেদ সহ নূর’স ফাউন্ডেশনের নেতৃবৃন্দ প্রমুখ।

নূর’স ফাউন্ডেশনে চেয়ারম্যান ইউ’কে প্রবাসী শেখ মোঃ আব্দুর নূর জানান, মানবতার সেবায় নিয়োজিত থেকে ফাউন্ডেশনের সবাইকে নিয়ে মানুষের জন্য কাজ করছে ।

সংগঠনটির মাধ্যমে প্রথম অবস্থায় আমরা মসজিদ নির্মাণ কাজের জন্য অর্থ প্রদান করি , পরবর্তীতে গ্রামের দরিদ্র পরিবারের বিবাহ করার জন্য অর্থ দিয়ে মানুষের পাশে দাড়িয়েছে, নূর’স ফাউন্ডেশন শ্রীমঙ্গল মির্জাপুর ইউনিয়নের শহরশ্রী গ্রামে একটি এতিমখানা নির্মাণের জন্য ৬ শতক জায়গায় প্রদান করেছে এবং এতিমখানা নির্মাণকালে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এতিমখানা শিশুদের থাকা খাওয়ার জন্য নূর’স ফাউন্ডেশন সার্বিক সহযোগিতা প্রদান করেছে। নূর’স ফাউন্ডেশন শীতকালে শীতবস্ত্র বিতরণ করে এবং অসুস্থ রোগীদের আর্থিক সহায়তা প্রদান করে থাকে। নূর’স ফাউন্ডেশন এই রামাদ্বান মাসে ইফতার সামগ্রী বিতরণ করার জন্য উদ্যোগ নিয়েছে এবং আগামীতে এই ফাউন্ডেশনের মাধ্যমে আরো ভালো কিছু করার জন্য অঙ্গীকারবদ্ধ।

Manual4 Ad Code

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম বলেন, প্রবাসীরা দেশের মানুষের জন্য সাহায্য হাত বাড়িয়ে দেওয়ায় এবং নূর’স ফাউন্ডেশন মাধ্যামে দরিদ্রদের ইফতার সামগ্রী বিতরণ করার জন্য ধন্যবাদ জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ