ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক এমপি মোঃ ইলিয়াসের একমাত্র পুত্র সারওয়ার জাহান চঞ্চল আর নেই

প্রকাশিত: ৯:৩৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২১

ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক এমপি মোঃ ইলিয়াসের একমাত্র পুত্র সারওয়ার জাহান চঞ্চল আর নেই

Manual3 Ad Code

সৈয়দ অারমান জামী, বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল, ১২ সেপ্টেম্বর ২০২১ : জাতিগত নিপীড়ন ও বৈষম্যের বিরুদ্ধে জনগণের সামগ্রিক মুক্তির সংগ্রামে নিবেদিত প্রাণ, ভাষার মর্যাদা প্রতিষ্ঠায় রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে ‘৫২-এর রক্তস্নাত অান্দোলনের মহান সংগঠক ও ভাষা সৈনিক, প্রগতিশীল তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন (ইপসু)-এর কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সম্পাদক, ‘৭১-এর সশস্ত্র স্বাধীনতা ও মহান মুক্তিযুদ্ধের সংগঠক এবং সাবেক এমএলএ ও এমপি মোঃ ইলিয়াসের একমাত্র পুত্র সারওয়ার জাহান চঞ্চল আর নেই। (ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

Manual7 Ad Code

তিনি আজ আনুমানিক সকাল ৯ ঘটিকায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে কলেজ রোডস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন।
মরহুমের জানাজার নামাজ আজ বাদ মাগরিব শ্রীমঙ্গল থানা জামে মসজিদে অনুষ্ঠিত হইবে।

পারিবারিক সূত্রে জানা যায়, গতকালও সে সুস্থ ছিল এবং রাতে সে যথারীতি ঘুমিয়েও পড়েছিল। সকালে ঘুম থেকে উঠে তার স্ত্রী তাকে ডাকাডাকি করে সাড়াশব্দ না পেলে ডাঃ হরিপদ রায়কে খবর দেন। তিনি এসে তাকে মৃত ঘোষণা করেন।

তার বাবা আমাদের সর্বজন শ্রদ্ধেয় ও প্রগতিশীল রাজনৈতিক অঙ্গনের গুরু এবং প্রথিতযশা রাষ্ট্রচিন্তাবিদ মোঃ ইলিয়াস সাহেব বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহকর্মী ছিলেন।

সে ছিল ৬ বোনের একমাত্র ভাই। বড়বোন মৃত্যু বরণ করেছেন। বাকি ৫ বোন ভাইকে হারিয়ে নির্বাক হয়ে পড়েছেন। মা বেগম মনোয়ারা ইলিয়াস সিলেট থেকে ইতোমধ্যে শ্রীমঙ্গল এসে পৌঁছাচ্ছেন। বোনরাও রওয়ানা হয়েছেন। একমাত্র ভাইকে অকালে হারিয়ে বোনরা কান্না ভেঙ্গে পড়েছেন।
এক মামা শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের অন্যতম নেতা, একাধিকবার নির্বাচিত পৌর কমিশনার মরহুম শহিদুল আলম, ছোটমামা শ্রীমঙ্গলের বিশিষ্ট সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আশরাফুল আলম সার্বিক তদারকিতে রয়েছেন। অন্যরা প্রয়াত হয়েছেন।

ওয়ার্কার্স পার্টির শোক

Manual5 Ad Code

সামগ্রিক মুক্তির সংগ্রামে নিবেদিত প্রাণ, ভাষার মর্যাদা প্রতিষ্ঠায় রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে ‘৫২-এর রক্তস্নাত অান্দোলনের মহান সংগঠক ও ভাষা সৈনিক, প্রগতিশীল তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন (ইপসু)-এর কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সম্পাদক, ‘৭১-এর সশস্ত্র স্বাধীনতা ও মহান মুক্তিযুদ্ধের সংগঠক এবং সাবেক এমএলএ ও এমপি মোঃ ইলিয়াসের একমাত্র পুত্র সারওয়ার জাহান চঞ্চলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি।

Manual4 Ad Code

সৈয়দ অামিরুজ্জামানের শোক

Manual4 Ad Code

সামগ্রিক মুক্তির সংগ্রামে নিবেদিত প্রাণ, ভাষার মর্যাদা প্রতিষ্ঠায় রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে ‘৫২-এর রক্তস্নাত অান্দোলনের মহান সংগঠক ও ভাষা সৈনিক, প্রগতিশীল তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন (ইপসু)-এর কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সম্পাদক, ‘৭১-এর সশস্ত্র স্বাধীনতা ও মহান মুক্তিযুদ্ধের সংগঠক এবং সাবেক এমএলএ ও এমপি মোঃ ইলিয়াসের একমাত্র পুত্র সারওয়ার জাহান চঞ্চলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ অামিরুজ্জামান। এছাড়াও তাঁর মৃত্যুতে আরও শোক প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা শাখার সম্পাদক তাপস ঘোষ, শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি দেওয়ান মাসুকুর রহমান ও সাধারণ সম্পাদক জালাল উদ্দীন এবং শ্রীমঙ্গল পৌর শাখার সভাপতি শেখ জুয়েল রানা ও সাধারণ সম্পাদক রোহেল আহমদ, বাংলাদেশ যুবমৈত্রীর শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি জামাল মুশরাফিয়া ও বাংলাদেশ ছাত্রমৈত্রীর মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক অজিত বোনার্জি।

এ সংক্রান্ত আরও সংবাদ