এ কে শেরাম কর্তৃক অনুদিত “মণিপুরী মল্লার” বইটি রাজেশদা ও আমাকে উৎসর্গ করায় অভিভূত 

প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২২

এ কে শেরাম কর্তৃক অনুদিত “মণিপুরী মল্লার” বইটি রাজেশদা ও আমাকে উৎসর্গ করায় অভিভূত 

Manual4 Ad Code

মাইবম সাধন | ঢাকা, ০১ জানুয়ারি ২০২১ : আজকের দিনটা ইতিহাসে বিরলতম একটা দিন আমার জন্য। এখন অব্দি কেউ আমাকে কোনো বই-পুস্তক উৎসর্গ করেনি জানামতে! তবে ‘এখন’ শব্দটা গতকাল হয়ে গেছে। অর্থাৎ গতকাল অব্দি কেউ করেনি। একটু খোলাসা করি—

Manual4 Ad Code

সিলেট থেকে প্রকাশিত অগ্রজ কবি এ কে শেরাম কর্তৃক অনুদিত ও সম্পাদিত “মণিপুরী মল্লার” বইটির উৎসর্গ পাতায় আমার নাম দেখে যারপরনাই বিস্ময়াভিভূত। কবি মাইস্নাম রাজেশ দা’র নামও রয়েছে। বইটি এখনও হাতে পাইনি। আগ্রহের তর সইছে না আমার। কারণ এ কে শেরাম মণিপুরি সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্রের নাম।

Manual6 Ad Code

নববর্ষের সুন্দর একটা গিফট — এরচে বেশি কিছু হতেই পারে না। তবে নিজেকেই সন্দেহ হচ্ছে, আদৌ আমি কি এতকিছুর যোগ্য!?!

অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা️ কবি এ কে শেরাম।

মণিপুরী বানান বিভ্রাট সংশোধনের ব্যাপারে অনুরোধ করেছি। আশা করি, সংশোধিত বইটিই পাঠকের হাতে পৌঁছুবে।

Manual5 Ad Code

খুশির ঠ্যালায় যাদের ট্যাগ করেছি, বিরক্ত বোধ করলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে আনট্যাগ করার অনুরোধ রইলো।

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ