মাসুদ রানা সিরিজের লেখক কাজী আনোয়ার হোসেন আর নেই

প্রকাশিত: ৫:৩৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২২

মাসুদ রানা সিরিজের লেখক কাজী আনোয়ার হোসেন আর নেই

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১৯ জানুয়ারি ২০২২ : জনপ্রিয় মাসুদ রানা সিরিজের লেখক কাজী আনোয়ার হোসেন মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বুধবার রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তার পুত্রবধূ মাসুমা মাইমুর ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ৩১ অক্টোবর কাজী আনোয়ার হোসেনের প্রোস্টেট ক্যান্সার ধরা পড়ে। এরপর তাকে পাঁচবার হাসপাতালে ভর্তি করা হয়। ১০ জানুয়ারি থেকে লাইফ সাপোর্টে ছিলেন তিনি।

Manual5 Ad Code

কাজী আনোয়ার হোসেন ১৯৩৬ সালের ১৯ জুলাই ঢাকায় জন্মগ্রহণ করেন। তার পুরো নাম কাজী শামসুদ্দিন আনোয়ার হোসেন। ডাক নাম ‘নবাব’। তার বাবা প্রখ্যাত বিজ্ঞানী, গণিতবিদ ও সাহিত্যিক কাজী মোতাহার হোসেন এবং মা সাজেদা খাতুন। তারা ছিলেন ৪ ভাই, ৭ বোন।

তিনি ১৯৫২ সালে সেন্ট গ্রেগরি স্কুল থেকে ম্যাট্রিক পাস করেন। এরপর জগন্নাথ কলেজ থেকে আইএ ও বিএ পাস করেন। ১৯৬১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে এমএ পাস করেন।

কাজী আনোয়ার হোসেন বাংলাদেশি লেখক, অনুবাদক, প্রকাশক এবং জনপ্রিয় মাসুদ রানা সিরিজের স্রষ্টা। সেবা প্রকাশনীর কর্ণধার হিসেবে তিনি ষাটের দশকের মধ্যভাগে মাসুদ রানা নামক গুপ্তচর চরিত্রকে সৃষ্টি করেন। এর কিছু আগে কুয়াশা নামক আরেকটি জনপ্রিয় চরিত্র তার হাতেই জন্ম নিয়েছিল। কুয়াশা চরিত্রটি নিয়ে কাজী আনোয়ার হোসেন প্রায় ৭৬টির মতো কাহিনী রচনা করেছেন।

ওয়ার্কার্স পার্টির শোক

জনপ্রিয় মাসুদ রানা সিরিজের লেখক কাজী আনোয়ার হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি।

কাজী আনোয়ার হোসেনের মৃত্যুতে জাসদের শোক

Manual5 Ad Code

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি আজ এক শোক বার্তায় রহস্য উপন্যাস ও গল্প লেখক, বাংলা ভাষায় বিশ্ব সাহিত্যের অনুবাদক কাজী আনোয়ার হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবার-স্বজন ও অগনিত পাঠক সমাজের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন। তারা বলেন, রহস্য চরিত্র ‘কুয়াশা’ ও গোয়েন্দা চরিত্র ‘মাসুদ রানা’ সৃষ্টির মধ্য দিয়ে তিনি চির অমর হয়ে থাকবেন। তারা বলেন, কাজী আনোয়ার হোসেন বিশ্ব সাহিত্য অনুবাদ করে সুলভে পাঠকের কাছে পৌঁছে দেয়ার পাশাপাশি একটি বিশাল পাঠক শ্রেণী সৃষ্টি করে বাঙালির আধুনিক মনন সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন।

সৈয়দ আমিরুজ্জামানের শোক

Manual4 Ad Code

জনপ্রিয় মাসুদ রানা সিরিজের লেখক কাজী আনোয়ার হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান।

Manual4 Ad Code