সৈয়দ মইনুদ্দীন আহমদ (ক.) অসাম্প্রদায়িক মনোভাবের কারণেই সকল মহলে সমাদৃত

প্রকাশিত: ৬:৪৭ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২২

সৈয়দ মইনুদ্দীন আহমদ (ক.) অসাম্প্রদায়িক মনোভাবের কারণেই সকল মহলে সমাদৃত

Manual1 Ad Code

চট্টগ্রাম, ৩০ জানুয়ারি ২০২২ : চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে আয়োজিত এক সেমিনার ও স্মরণ সভায় বক্তারা বলেছেন, হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ আল্-হাসানী (ক.) অসাম্প্রদায়িক মনোভাবের কারণেই জাতি-ধর্ম নির্বিশেষে সমাদৃত।সাম্প্রদায়িক সম্প্রীতির অনুপম আদর্শ হযরত শাহসূফী সৈয়দ মইনুদ্দীন আহমদ আল্-হাসানী (ক.) শীর্ষক সেমিনার, স্মরণ সভা ও গুণীজন সম্মাননা আজ অনুষ্ঠিত হয়।

Manual6 Ad Code

মাইজভান্ডার রহমানিয়া মইনীয়া দরসে নেজামী মাদ্রাসার সাবেক ছাত্র সংসদের উদ্যোগে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন ছাত্র সংসদের সভাপতি হাফেজ নূরুল আমিন।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)’র চেয়ারম্যান শাহসূফী সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী (মা.জি.আ.)।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মানব মুক্তির নির্ভুল দিকনির্দেশনার মাধ্যমে ইসলামের আলোক শিখায় মানুষকে আলোকিত ও পরিশুদ্ধ জীবনের দিশা দেওয়াই হচ্ছে প্রিয় নবী (দ.)’র জীবন দর্শন। ওলীদের প্রদর্শিত শান্তি ও মুক্তির পথে চলে দুনিয়া আখেরাতে সাফল্য ও স্থায়ী মুক্তি নিশ্চিত করতে হবে। আত্মশুদ্ধি ও নির্মল আত্মা গঠন ছাড়া কখনো মুক্তির লক্ষ্য অর্জিত হবে না বলে উল্লেখ করেন তিনি।
হুজুর কেবলা আউলিয়ায়ে কেরামসহ মাইজভন্ডারী সূফী তাত্ত্বিক ব্যক্তিদের জীবন দর্শন অনুসরণের মাধ্যমে অশান্তি, অবক্ষয় ও নৈরাজ্যপূর্ণ পরিস্থিতি থেকে মুক্তির পথ খোঁজার আহ্বান জানান।
উদ্বোধক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের সাবেক ডীন ও শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর ড. সেকান্দর চৌধুরী।। তিনি বলেন, সততা সহিষ্ণুতা সহানুভূতি ধৈর্য্য, ক্ষমা ও ত্যাগ ধর্মের মূল সোপান। এই গুণেই হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভান্ডারী মানুষকে মানবতা, মানবপ্রেম ও সম্প্রীতির আদর্শে উদ্বুদ্ধ করেন।
বিশেষ অতিথি ছিলেন আন্জুমান সাধারণ সম্পাদক শাহ্ মো: আলমগীর খান, চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও মহানগর আওয়াামীলীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চবির আরবি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. এসএম রফিকুল আলম, লেখক-কলামিস্ট রাজনীতিবিদ প্রফেসর ড. মো: মাসুম চৌধুরী।
হাফেজ নাজের হোসেনের সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন  আন্তঃধর্মীয় সম্প্রীতি পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার বিকিড়ন বড়ুয়া রাসেল, আন্জুমান উত্তর জেলা সভাপতি খলিফা আবদুল হামিদ, দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক কাজী মো: শহীদুল্লাহ, কেন্দ্রীয় সহপ্রচার সম্পাদক শাহ্ মো: ইব্রাহিম মিয়া মাইজভান্ডারী প্রমুখ।
সেমিনারে শুভেচ্ছা বক্তব্য রাখেন ছাত্র সংসদের সাধারণ সম্পাদক মো: জহিরুল ইসলাম।
সেমিনারে ২৪ গুণী ব্যক্তিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

Manual6 Ad Code

 

এ সংক্রান্ত আরও সংবাদ