সিলেট ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০০ পূর্বাহ্ণ, অক্টোবর ২৩, ২০২২
বিশেষ প্রতিনিধি | বেইজিং (চীন), ২৩ অক্টোবর ২০২২ :চীনের প্রেসিডেন্ট শি জিনপিং কমিউনিস্ট পার্টির সপ্তাহব্যাপী কংগ্রেসে নতুন মেয়াদে শীর্ষ পদে উঠে এসেছেন।
রোববার (২৩ অক্টোবর ২০২২) কমিউনিস্ট পার্টির কর্মকর্তারা এএফপি সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। সপ্তাহব্যাপী কংগ্রেসের পর তৃতীয় মেয়াদে তিনি চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন।
চীনের নেতা হিসেবে ঐতিহাসিক তৃতীয় মেয়াদে জয়লাভ করার পর শি জিনপিং রোববার ‘নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের’ প্রতিশ্রুতি দিয়েছেন।
আপনারা আমাদের ওপর যে আস্থা রেখেছেন তার জন্য আমি পুরো পার্টিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। বেইজিংয়ের গ্রেট হল অফ দ্য পিপলে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি ‘পার্টি এবং জনগণের অগাধ আস্থার যোগ্যতা প্রমাণে নিষ্ঠার সাথে দায়িত্বপালনের প্রতিশ্রুতি দিয়েছেন।

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি