ইরানে ১৪ হাজার বিক্ষোভকারী গ্রেফতার

প্রকাশিত: ১:৫৭ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২২

ইরানে ১৪ হাজার বিক্ষোভকারী গ্রেফতার

Manual8 Ad Code

তেহরান (ইরান), ০৪ নভেম্বর ২০২২ : ইরানে পুলিশি হেফাজতে গত ১৬ সেপ্টেম্বর মারা যায় মাহশা আমিনি (২২)। এর প্রতিবাদে দেশটিতে তুমুল বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীদের ওপর ব্যাপক দমন পীড়ন চালিয়েছে ইরানের পুলিশ। সেইসঙ্গে গণহারে গণগ্রেফতার।
জাতিসংঘ জানিয়েছে, গত ৬ সপ্তাহে অন্তত ১৪ হাজার মানুষকে গ্রেফতার করা হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বুধবার (২ অক্টোবর ২০২২) ইরানের মানবাধিকার পরিস্থিতির বিশেষ প্রতিবেদক জাভেদ রেহমানের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, গত ছয় সপ্তাহে হাজার হাজার পুরুষ, মহিলা এবং শিশুসহ ১৪ হাজারেরও বেশি লোককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে মানবাধিকার রক্ষক, ছাত্র, আইনজীবী, সাংবাদিক ও সুশীল সমাজের কর্মীরা রয়েছেন।

Manual8 Ad Code

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেওয়া এক ভাষণে রেহমান জানান, মানবাধিকার গোষ্ঠী ইরানে নিরাপত্তা বাহিনীর নিরবচ্ছিন্ন সহিংস প্রতিক্রিয়ায় অন্তত ২৭৭ জনের মৃত্যু হয়েছে। তবে নিহতের সুনির্দিষ্ট পরিসংখ্যান ইরান সরকারের বাইরের কারও পক্ষে নিশ্চিত করা অসম্ভব।

Manual3 Ad Code

এছাড়া তেহরানে সরকারবিরোধী বিক্ষোভে সম্পৃক্ততার জন্য প্রায় এক হাজার মানুষের বিরুদ্ধে অভিযোগ করা প্রসঙ্গে রেহমান বলেন, এদের অনেকের শাস্তি মৃত্যুদণ্ড হতে পারে। অ্যাক্টিভিস্ট ও বিশেষজ্ঞদের মতে, এই ক্রমবর্ধমান বিক্ষোভ দেশটির জাতীয় বিদ্রোহ ও শাসনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

লন্ডন স্কুল অব ইকোনমিক্সের ইতিহাসের সহযোগী অধ্যাপক রোহাম আলভান্দির বরাত দিয়ে সিএনএন জানায়, এটি সংস্কারের প্রতিবাদ নয়। এটি ইসলামিক প্রজাতন্ত্রের অবসানের দাবিতে একটি বিদ্রোহ এবং এটি তারা আগে যা দেখেছেন তার থেকে সম্পূর্ণ ভিন্ন কিছু।

এদিকে রোববার (৩০ অক্টোবর ২০২২) ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইরানি ছাত্র ও ইরানি নিরাপত্তা বাহিনীর মধ্যে সহিংস সংঘর্ষ হয়। দেশটির আধাসামরিক বিপ্লবী গার্ডের হুমকি সত্ত্বেও দেশব্যাপী বিক্ষোভের সময় রোববার সহিংসতা শুরু হয়।

Manual4 Ad Code

 

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ