সমবায় দিবস উদযাপন উপলক্ষে মৌলভীবাজারে প্রস্তুতি সভা

প্রকাশিত: ৭:৫৬ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২৩

সমবায় দিবস উদযাপন উপলক্ষে মৌলভীবাজারে প্রস্তুতি সভা

Manual1 Ad Code

দেওয়ান মাসুকুর রহমান, নিজস্ব প্রতিবেদক | মৌলভীবাজার, ১০ অক্টোবর ২০২৩ : “সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ”-এই প্রতিপাদ্য ও শ্লোগানে ৫২তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে মৌলভীবাজারে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ অক্টোবর ২০২৩) বিকেলে জেলা সমবায় কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা সমবায় অফিসার মো. রহিম উদ্দিন তালুকদারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কামাল হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য দেন ৬নং একাটুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান।
সভায় সমবায়ীদের পক্ষে বক্তব্য দেন জনবন্ধু সমবায় সমিতির সভাপতি ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা কমিটির সদস্য কমরেড দেওয়ান মাসুকুর রহমান। তিনি বলেন, “আগামী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে দেখতে চাইলে সমবায় আন্দোলনকে জোরদার করতে হবে। এক্ষেত্রে সমবায় সংগঠন-উদ্যোগকে যথাযথ অগ্রাধিকার প্রদান করতে হবে। তাহলেই বাংলাদেশ হবে স্মার্ট।”

সভায় সমবায় সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সমবায় কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

উপস্থিত সকলের মতামতে আগামী ৪ নভেম্বর সকাল ৭টায় সমবায় পতাকা উত্তোলন, সকাল ১০টায় র‌্যালি, র‌্যালি শেষে আলোচনা সভা এবং শ্রেষ্ঠ সমবায়ীদের মাঝে সনদ ও ক্রেস্ট বিতরণ করা হবে।

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ