ই-কমার্স মানেই সম্ভাবনার আরেকটা জায়গা

প্রকাশিত: ৭:৫৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ৬, ২০২৪

ই-কমার্স মানেই সম্ভাবনার আরেকটা জায়গা

Manual5 Ad Code

আফসানা ভূইয়া নিপা | ঢাকা, ০৬ জানুয়ারি ২০২৪ : ই-কমার্সে প্রোডাক্ট কস্টিং সঠিকভাবে আয়ত্বে আনতে হবে।

ই-কমার্স মানেই সম্ভাবনার আরেকটা জায়গার নাম। আর এ সম্ভাবনা খাতে যদি সঠিক প্রোডাক্ট কস্টিং ধরতে না পারেন তাহলে বাজার নষ্ট যেমন করবেন তেমনি নতুন বাজারে নতুন প্রোডাকশন ধীরে ধীরে নাই হয়ে যাবে মানে বিলুপ্ত হয়ে যাবে।

২০২০ সালে আমি যখন নতুন মণিপুরী শাড়ির ফিউশন শুরু করি তখন পরিচিত না হলেও ২০২১ সালে বেশ কটা কাস্টমার মিটআপে যাবার পর অনেকেই আমায় সরাসরি বললেন “আপনার প্রোডাক্ট নতুন এবং সুন্দর তবে প্রোডাক্ট এর দাম অনেক, কেউ নিবে কি??”
আমি গত দেড় বছরের বেশি সময় ধরে অনেক কিছু দেখেছি। আপু বলেই এক কদম না যেতেই হাসাহাসি করতেও দেখেছি আমাকে নিয়ে তবুও থেমে যাইনি। কষ্ট পেয়েছি কিন্ত আবার নিজে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছি এখন অব্দি।

Manual4 Ad Code

মণিপুরী শাড়িতে ভ্যালু এড করে নতুনত্ব আনার চেষ্টা করা থেকে শুরু করে আইডিয়া সব দেবার চেষ্টা করছি তবুও যখন দিন শেষে আমাকে প্রশ্ন করা হয় “কেনো এতো দাম মণিপুরী শাড়ির?”।

তখন কষ্ট হয় কারণ মণিপুরী শাড়ির দাম বাড়ার কারণ আমি, আপনি এবং আমরা।

Manual4 Ad Code

চাহিদা বাড়ছে কিন্ত যোগান কম। চাহিদা অনুযায়ী যোগান বাড়তে দেশে সুতোর চাষ করতে হবে। প্রচুর আবাদি জমি পড়ে আছে। অন্য দেশ বা বিদেশ থেকে সুতা না এনে দেশেই যদি সুতোর চাষ করা হয় তাহলে দাম অনেকাংশে কমে আসবে পোশাক এর দাম।
পোশাকের দাম বাড়ার কারণ, সুতো। আর সুতোর দাম বাড়ার কারণ আমি, আপনি এবং আমরা। কেউ সরকারি পর্যায়ে এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কোন কথাই বলেন না অথচ নানা বিভ্রান্ত মূলক কথা ছড়াতে ওস্তাদ কেনো ??

আমি কিছু লিখলেই এখন থ্রেট খেতে হয় আমার ক্যারিয়ার নষ্ট করে দিবে ই-কমার্স ইন্ডাস্ট্রিতে। লোক মারফত এই ধরনের কথা ছড়ানো মানে বিভ্রান্ত সৃষ্টি করা সাধারণ আমাদের মাঝে।

নতুন নতুন আইডিয়া জেনারেট করছি থ্রেট খেতে আমি ??? আমাকে বাসা থেকে সাবধানে বের হতে বলা হয় কেনো ?? কি করেছি আমি ??? চুরি করেছি ??? কারো প্রোডাক্ট কপি করেছি আমি ??? তাহলে নানা ছোট ছোট প্রোগ্রামে এই ধরনের কথাই কেনো বলা হয় এবং প্রোগ্রামে যাওয়া কিছু উদ্যোক্তারা আমাকে ফোন দিয়ে ইনিয়ে বিনিয়ে কেনো বলেন আমার নামটা?? কেনো বলেন? আমাকে সাবধানে থাকতে? আমি কাউকে ফোন দিয়ে জিগেশ করেছি ???
এই ধরনের কথা কনফিডেন্সিয়াল থাকে তাহলে এই কথাগুলো ছড়ায় কেনো ??? কাস্টমার মিটআপ বা যেকোন প্রোগ্রামে আপনারা যাদের লিস্ট করেন তারাই বা অন্য উদ্যোক্তাদের আপনাদের ভেতরকার কথা ছড়ায় কেনো ??? খেয়াল রাখতে পারেন না আপনারা।।।

কই? আমার নতুন প্রোডাক্ট লন্স করার সময় যায়না বেশিদিন সাথে সাথেই কপি হয় তখন তো কেউ কিছু বলেন না। তাহলে এই ধরনের থ্রেট দেন কেনো লোক মারফত আমাকে।

Manual5 Ad Code

যার ফলপ্রসূ, ই-কমার্সে ভালো কেউ থাকে না। সরে যায়। কারণ, আপনারা ভয় – ভীতি দেখেয়ি সরিয়ে দেন যা বুজতেছি।

যখনই ভাবি নিজে চুপ থাকবো, শুধু নিজের কাজ করবো তখনই বাধ্য করেন আপনারা কিছু উদ্যোক্তারা এই ধরনের বিভ্রান্ত ছড়াতে।

আমাকে যেসব কথা বলেন পারলে তাদের সামনে দাড়িয়ে বলেন তো একবার। দেখি কার কেমন সাহস।।। আমার নাম নিয়ে কি কেউ বলে এই ধরনের প্রোগ্রামে?
আমার তো মনে হয়না এই ধরনের কথা কেউ ওপেন আপনাদের সামনে বলবে। তাহলে, আমার কাছে ফোন কেনো দেন আপনারা কজন?

এখন থেকে প্রমাণ রাখবো কারো নামে কিছু বললে আমায়।

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ