কুমিল্লা ইপিজেডে ৬০ লাখ ডলারের চীনা বিনিয়োগ

প্রকাশিত: ৪:২৬ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০২৪

কুমিল্লা ইপিজেডে ৬০ লাখ ডলারের চীনা বিনিয়োগ

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ২৭ মার্চ ২০২৪ : চীনা মালিকানাধীন শিল্প প্রতিষ্ঠান সং শিন লেদার (বিডি) কোম্পানি লিমিটেড কুমিল্লা ইপিজেডে একটি চামড়া প্রক্রিয়াজাতকরণ শিল্প স্থাপন করতে যাচ্ছে। তারা ৬০ লাখ মার্কিন ডলার বিনিয়োগে বার্ষিক ৮০ লাখ বর্গফুট প্রক্রিয়াজাতকৃত গরু ও মহিষের চামড়া উৎপাদন করবে যেখানে ১০০ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

Manual5 Ad Code

বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমানের উপস্থিতিতে বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এবং সং শিন লেদার (বিডি) কোম্পানির মধ্যে এ লক্ষ্যে আজ বুধবার (২৭ মার্চ ২০২৪) ঢাকা বেপজা কমপ্লেক্সে একটি চুক্তি সই হয়।

বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ এবং সং শিন লেদার (বিডি) কোম্পানির মহাব্যবস্থাপক ওয়াং জিংঝাও নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক আলম, সদস্য (অর্থ) মো. আশরাফুল কবীর, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খুরশীদ আলম ও নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ.এস.এম. আনোয়ার পারভেজসহ প্রতিষ্ঠানটির প্রতিনিধিবৃন্দ।

Manual1 Ad Code

 

Manual1 Ad Code