৩০ এপ্রিল চা শ্রমিক ও হরিজন পরিচ্ছন্নতা কর্মীদের ন্যায্য মজুরির প্রশ্ন ও কর্মপরিবেশ শীর্ষক আলোচনা সভা

প্রকাশিত: ১২:১৪ পূর্বাহ্ণ, এপ্রিল ২৮, ২০২৪

৩০ এপ্রিল চা শ্রমিক ও হরিজন পরিচ্ছন্নতা কর্মীদের ন্যায্য মজুরির প্রশ্ন ও কর্মপরিবেশ শীর্ষক আলোচনা সভা

Manual4 Ad Code

বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ২৮ এপ্রিল ২০২৪ : শ্রমিক শ্রেণির আন্তর্জাতিক সংহতি দিবস ‘মহান মে দিবস’ উপলক্ষে শ্রীমঙ্গলে চা শ্রমিক ও হরিজন পরিচ্ছন্নতা কর্মীদের ন্যায্য মজুরির প্রশ্ন ও কর্মপরিবেশ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আগামী ৩০ এপ্রিল ২০২৪ মঙ্গলবার সকাল ৯টায় শ্রীমঙ্গলস্থ ব্র্যাক লার্নিং সেন্টারে (বিএলসি) সোসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট (সেড) ও পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি)-এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রতিক থিয়েটারের ৪৫ মিনিটের সাংস্কৃতিক পরিবেশনা দিয়ে শুরু হবে অনুষ্ঠান।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তত্ত্বাবধারক সরকারের সাবেক উপদেষ্টা ও পিপিআরসি’র নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান।

আলোচনায় অংশ নিবেন চা শ্রমিক ও হরিজন সম্প্রদায়ের প্রতিনিধিগণ, চা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থার কর্মকর্তাগণ।

Manual3 Ad Code

কমিউনিটি কণ্ঠ :
ট্রেড ইউনিয়ন নেতা ও কমলগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রামভজন কৈরি, বিসিএসইউ’র সহসভাপতি মিজ জেসমিন আক্তার, চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের অর্থ সম্পাদক পরেশ কালিন্দি।

Manual5 Ad Code

বিশেষ অতিথিবৃন্দ :

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সাবেক মহাপরিচালক ড. মোহাম্মদ আব্দুল ওয়াজেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. তানজিমুদ্দিন খান, মহিলা বিষয়ক কর্মকর্তা মিজ শাহেদা আক্তার, নাজদীক-এর উপদেষ্টা কাত্যিয়ানী চান্দোলা, বিভাগীয় শ্রম দপ্তরের উপপরিচালক মোহাম্মদ নাহিদুল ইসলাম ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক মোহাম্মদ মাহবুবুল হাসান প্রমূখ।

এছাড়াও উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক, ‘৯০-এর গণঅভ্যুত্থানের সংগঠক, বাংলাদেশ ছাত্রমৈত্রীর সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য, জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, সাপ্তাহিক নতুন কথা’র বিশেষ প্রতিনিধি, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান।

Manual4 Ad Code

চা শ্রমিক ও হরিজন পরিচ্ছন্নতা কর্মীদের ন্যায্য মজুরির প্রশ্ন ও কর্মপরিবেশ শীর্ষক মূল বক্তব্য উপস্থাপন করবেন সেড-এর নির্বাহী পরিচালক ফিলিপ গাইন।

উল্লেখ্য এ বছর মে দিবসের মূল সুর, “সামাজিক ন্যায় বিচার এবং সবার জন্য শোভন কর্মপরিবেশ।”
বাংলাদেশে শ্রমজীবী মানুষের মধ্যে চা শ্রমিক ও হরিজন সম্প্রদায়ের মানুষেরা সবচেয়ে কম মজুরি পান। তাদের কর্মপরিবেশও শোভন নয়। তাদের অধিকাংশের বসবাসের জায়গা অত্যন্ত নিম্নমানের। সোসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট (সেড) ও পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) এদেরকে নিয়ে সাম্প্রতিক যে গবেষণা ও অনুসন্ধান করেছে তাতে তাদের মজুরি ও কর্ম পরিবেশের বিষয় বিশেষভাবে গুরুত্ব পেয়েছে।
৩০ এপ্রিল ২০২৪ আলোচনা সভায় চা শ্রমিক ও হরিজনদের নিয়ে সাম্প্রতিক প্রকাশিত গ্রন্থ এবং রিপোর্ট সবার জন্য উন্মোচন করা হবে।
“মানুষে মানুষে সামাজিক ও অর্থনৈতিক অসাম্য বিলোপ করিবার জন্য, নাগরিকদের মধ্যে সম্পদের সুষম বন্টন নিশ্চিত করিবার জন্য এবং প্রজাতন্ত্রের সর্বত্র অর্থনৈতিক উন্নয়নের সমান স্তর অর্জনের উদ্দেশ্যে সুষম সুযোগ-সুবিধাদান নিশ্চিত করিবার জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করিবেন।”
-ধারা-১৯ (২), বাংলাদেশ সংবিধান

 

Manual3 Ad Code

 

এ সংক্রান্ত আরও সংবাদ