ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি শ্রীমঙ্গল উপশাখার উদ্বোধন

প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ণ, জুন ৬, ২০২৪

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি শ্রীমঙ্গল উপশাখার উদ্বোধন

Manual2 Ad Code
বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ০৬ জুন ২০২৪ :  শ্রীমঙ্গল শহরের পোস্ট অফিস রোডে এস কে পাল টাওয়ারের ২য় তলায় দোয়া ও মিলাদের পর ফিতা কেটে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি এর শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ জুন ২০২৪) বেলা আড়াইটায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি এর এ উপশাখাটি উদ্বোধন করা হয়।
শ্রীমঙ্গল উপশাখার ব্যাবস্থাপক শুভংকর দাশের সভাপতিত্বে ও শাখার এক্সিকিউটিভ অফিসার মো. মাহমুদুল হাসানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি এর রিজিয়নাল হেড আমিনুল হক চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেড অব ব্রাঞ্চ জাহিদুল ইসলাম ও মৌলভীবাজার শাখা ব্যবস্থাপক শামসুল হক।
উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান, এবং শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির কার্যকরী সদস্য ও সাংবাদিক শামসুল ইসলাম শামীম।
এছাড়াও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গলের ব্যবসায়ীবৃন্দ, গ্রাহক, রাজনৈতিক নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যাংকের সকল কর্মকর্তা ও কর্মচারীগণ।
পরিশেষে ফিতা কেটে ও মোনাজাতের মাধ্যমে ব্যাংকটি উদ্বোধন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “এক সাথে এক পথে” এই স্লোগান নিয়ে দেশের সর্বস্তরের মানুষের কাছে পূর্ণাঙ্গ ব্যাংকিং সেবা পৌঁছে দিতে দেশের সর্বপ্রথম প্রজন্মের খুব পরিচিত এবং অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর’ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পি এল সি (ইউসিবি) পৌছে গেছে আপনার দ্বারপ্রান্তে দেশব্যাপী ২০০ বেশি ব্রাঞ্চ বিস্তৃত উপশাখা ও এটিএম, সিআরএম, নেটওয়ার্ক।
তিনি বলেন, ব্যাংকের কিছু নিয়ম কানুন আছে সব গুলো নিয়ম মেনে একাউন্ট করলে ব্যাংক আপনাকে সহযোগিতা করবে। আজকের ক্ষুদ্র আগামীদিনের বড় সঞ্চয়। আজকের সঞ্চয় আগামী দিনের বড় সাফল্য।
তিনি ব্যংকের কর্মকর্তা ও কর্মচারিদের উদ্দ্যেশ্যে বলেন, আপনারা এলাকার সব মানুষের সাথে মিশবেন সবার সাথে ভালো আচরণ করবেন।
ব্যাংকিং সেবার বিষয় সবার সাথে আলোচনা করবেন শ্রীমঙ্গলের সবাইকে আমাদের সেবার আওতায় নিয়ে আসবেন। আপনাদের সহযোগিতায় আমাদের ব্যাংকগুলো এগিয়ে যাবে।
শ্রীমঙ্গলসহ সারা বাংলাদেশে রয়েছে ইউসিবিএল ব্যাংক-এর অনেক শাখা প্রাশাখা। ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত ব্যাংকটি আপনাদের কষ্টাঅর্জিত আমানত আমাদের ব্যাংকে রাখবেন এজেন্ট ব্যাংকিং, ইসলামী ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, সহ বিভিন্ন ব্যাংকিং সেবা নিয়ে এই প্রতিষ্ঠান এটি এখন আপনার এলাকায়।

এ সংক্রান্ত আরও সংবাদ