পর্যটন শিল্পের বিকাশে শ্রীমঙ্গলে ট্যুরিস্ট পুলিশের মতবিনিময় সভা

প্রকাশিত: ৭:০৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২৪

পর্যটন শিল্পের বিকাশে শ্রীমঙ্গলে ট্যুরিস্ট পুলিশের মতবিনিময় সভা

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১২ ডিসেম্বর ২০২৪ : পর্যটন শিল্পের বিকাশে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্টেকহোল্ডারদের সাথে ট্যুরিস্ট পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর ২০২৪) দুপুরে প্যারাগন হোটেল এন্ড রিসোর্টে ট্যুরিস্ট পুলিশের শ্রীমঙ্গল জোনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-সিলেট ও ময়মনসিংহ বিভাগের দায়িত্ব প্রাপ্ত ট্যুরিস্ট পুলিশ হেড কোয়ার্টারের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সাখাওয়াত হোসাইন।

Manual4 Ad Code

সভায় সভাপতিত্ব করেন ট্যুরিস্ট পুলিশে সিলেট জোনের পুলিশ সুপার মোল্লা মো. শাহিন। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন ট্যুরিস্ট পুলিশের শ্রীমঙ্গল-কমলগঞ্জের ইনচার্জ মো. কামরুল হাসান চৌধুরী।

এ সভায় পর্যটকদের নানা সমস্যা, পর্যটন শিল্পের সাথে জড়িতদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে বক্তব্য দেন ৭১ টিভির মৌলভীবাজার জেলা প্রতিনিধি আহমেদ ফারুক মিল্লাদ, বন বিভাগের এসিএফ জামিল মোহাম্মদ খাঁন, বিএনপির কমলগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি ও কমলগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম কিবরিয়া শফি, গ্র্যান্ড সুলতান টি রিসোর্টের সিকিউরিটি ইনচার্জ জামিল মোহাম্মদ খান, স্মার্ট ট্যুরিজমের স্বত্বাধিকারী ও সাংবাদিক এম এ রকিব, অনলাইন নিউজ পোর্টাল আমার সিলেটের সম্পাদক ও শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাবের সভাপতি আনিছুল ইসলাম আশরাফী, ট্যুর অপারেটর ও ট্যুর গাইড তাপস দাশ, খাসি সোশ্যাল কাউন্সিলের সভাপতি ও মাগুরছড়া পুঞ্জি’র মান্ত্রী জিডিশন প্রধান সুছিয়াং, বালিশিরা রিসোর্টের স্বত্বাধিকারী মো. শহিদুল হক, কমলগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এম এ ওয়াহিদ রুলু, বৈশাখী ট্যুরিজমের স্বত্বাধিকারী ও দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি মো. শফিকুল ইসলাম রুম্মন, খাসি সোশ্যাল কাউন্সিলের সাধারণ সম্পাদক ও লাউয়াছড়া পুঞ্জি’র মান্ত্রী ফিলা প্রতমী, রাধানগর পর্যটন কল্যাণ পরিষদের সদস্য সচিব মো. তারেকুর রহমান পাপ্পু, আদিবাসী নেত্রী মিতু রায়, সিএমসি’র কোষাধ্যক্ষ জনক দেববর্মা, মাধবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পুষ্প কুমার কানু, তরুণ ব্যবসায়ী নাজমুল ইসলাম বাপ্পী প্রমুখ।

Manual3 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে ঢাকা-সিলেট ও ময়মনসিংহ বিভাগের দায়িত্ব প্রাপ্ত ট্যুরিস্ট পুলিশ হেড কোয়ার্টারের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সাখাওয়াত হোসাইন বলেন, “ট্যুরিস্ট পুলিশ ২০০৯ সালে ৭৮ জন জনবল নিয়ে যাত্রা শুরু করে কক্সবাজার থেকে। ওই সময় আমি কক্সবাজারের পুলিশ সুপার ছিলাম। ট্যুরিস্ট পুলিশের প্রধান লক্ষ্য হচ্ছে, দেশি-বিদেশি পর্যটকদের নিরাপত্তা বিধান করা এবং জীববৈচিত্র্য সংরক্ষণে সহযোগিতা করা।
আমরা পর্যটকদের যেমন উৎসাহিত করছি, পাশাপাশি পরিবেশ রক্ষায়ও কাজ করে যাচ্ছি। আমরা সরকারের বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়নে কাজ করছি। আমরা শ্রীমঙ্গলের যেমন শ্রী রক্ষা করতে চাই, তার’ই সাথে মঙ্গলও চাই। এই দু’টির সমন্বয় করতে হলে স্থানীয়দের একটা ভূমিকা জরুরী।
আমাদের পরিকল্পনা আছে মৌলভীবাজারে একটা ট্যুরিস্ট পুলিশ সুপারের কার্যালয় করা। যাতে মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় আগত ট্যুরিস্টরা এখান থেকে সেবা নিতে পারেন। পাশাপাশি কমলগঞ্জেও একটা আলাদা অফিস করার পরিকল্পনা আছে। যাতে সহজে পর্যটকদের কো-অপারেট করতে পারি। বর্তমানে ১৪’শ পুলিশ রয়েছে এ ডিপার্টমেন্টে।”

তিনি বলেন, “প্রতিটি ট্যুরিস্ট এলাকায় স্থানীয় থানা পুলিশের সাথে সমন্বয় করে আমরা কাজ করছি। বিশেষ করে যারা পর্যটন এলাকায় বিভিন্ন অপরাধের সাথে জড়িত, তাদের তালিকা করছি।
পাশাপাশি গোয়েন্দা নজরদারী বাড়াচ্ছি। এছাড়া ঢাকার কমলাপুর রেলস্টেশনে ট্যুরিস্ট তথ্য ও সেবা’র জন্য একটা বুথ খুব শীঘ্রই চালু করতে যাচ্ছি। এতে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা- কক্সবাজার, ঢাকা-সিলেট, ঢাকা-শ্রীমঙ্গলকে আমাদের অগ্রাধিকার লিস্টে এনে পর্যটকদের জন্য তথ্য সেবা প্রদান করা হবে।”

Manual2 Ad Code

তিনি আরও বলেন, “আমরা আরেকটা জিনিস করতে চাই, সেটা হচ্ছে কমিউনিটি পুলিশিং এর মতো একটা ‘ট্যুরিস্ট সিটিজেন ফোরাম’ নাম দিয়ে খুব শীঘ্রই শুরু করতে যাচ্ছি। এটাতে আপনারাও অংশগ্রহন করবেন। এতে এই এলাকার সমস্যাগুলো আপনাদের মাধ্যমেই সমাধান করার চেষ্টা করা হবে। এটাতে সকল স্টেকহোল্ডাররা সম্পৃক্ত থাকলে যেকোনো সমস্যা বসে সমাধান করা সহজ হবে।
এছাড়া কোন অপরাধীরা ট্যুরিস্ট সেজে এসে অপরাধ করছে কিনা, সেজন্য তিন মাস পর পর এখানে আগত ট্যুরিস্টদের ডাটা সংগ্রহ করা হবে। এবং তাদের সংশ্লিষ্ট থানায় পাঠিয়ে ওই নামে কেউ আছেন কিনা সেটা যাচাই বাচাই করা হবে। যাতে দেশি কিংবা ভিনদেশি টুরিস্ট সেজে বড় ধরনের কোন নাশকতা বা অপরাধ করতে না পারে। এসব উদ্যোগ আপনাদের এবং পর্যটকদের নিরাপত্তার স্বার্থেই নেয়া হবে।”

Manual1 Ad Code

এসময় ট্যুর অপারেটর ও ট্যুর গাইড রিজভী আহমেদ, পংকজ ভট্টাচার্য্য, টি হ্যাভেন হোটেল এন্ড রিসোর্টের মহাব্যবস্থাপক টিটুসহ স্থানীয় স্টেকহোল্ডার ও তাদের প্রতিনিধি এবং পর্যটন সংশ্লিষ্টরা এসময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিভিন্ন হোটেল রিসোর্টের মালিক, টুর অপারেটর, গাইডসহ পর্যটন শিল্পের সাথে জড়িতরা তাদের মতামত তুলে ধরেন।