কর্ম সহযোগী (অভ্যর্থনা) পদে নিয়োগ দিচ্ছে ছায়ানট

প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২৫

কর্ম সহযোগী (অভ্যর্থনা) পদে নিয়োগ দিচ্ছে ছায়ানট

Manual8 Ad Code

বিশেষ প্রতিনিধি | ঢাকা, ১৯ অক্টোবর ২০২৫ : দেশের শীর্ষস্থানীয় সাংস্কৃতিক সংগঠন ছায়ানট ‘কর্ম সহযোগী (অভ্যর্থনা)’ পদে জনবল নিয়োগের ঘোষণা দিয়েছে। সম্প্রতি প্রতিষ্ঠানটির পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Manual8 Ad Code

বিজ্ঞপ্তি অনুযায়ী, বাংলাদেশের নাগরিক এবং জাতীয় পরিচয়পত্রধারী ন্যূনতম এইচএসসি পাস প্রার্থীরা এ পদে আবেদন করতে পারবেন। আবেদনকারীর সৌজন্যপূর্ণ আচরণ, অভ্যাগতদের সঙ্গে সুন্দরভাবে কথা বলার দক্ষতা থাকতে হবে।

এছাড়া কম্পিউটার ব্যবহারে সাধারণ জ্ঞান (ফোল্ডার ম্যানেজমেন্ট, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, ইন্টারনেট ব্রাউজিং ইত্যাদি), অনলাইন যোগাযোগমাধ্যম (যেমন জুম, হোয়াটসঅ্যাপ, ইমেইল ইত্যাদি) সম্পর্কে ভালো ধারণা এবং ইউনিকোড ভিত্তিক বাংলা টাইপিং ও প্রমিত বাংলা বানানরীতি সম্পর্কে মোটামুটি জ্ঞান থাকা আবশ্যক।

Manual4 Ad Code

আগ্রহী প্রার্থীদের ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ (৩০ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার) তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।

আবেদন পাঠানো যাবে সরাসরি ছায়ানট সংস্কৃতি ভবনের অভ্যর্থনাকেন্দ্রে (বাড়ি ৭২, সড়ক ১৫এ, ধানমণ্ডি, ঢাকা) অথবা ইমেইলে chhayanaut@gmail.com ঠিকানায়।

আবেদনপত্রের খামের উপরে বা ইমেইলের বিষয় (Subject)-এ পদের নাম উল্লেখ করতে হবে।

Manual1 Ad Code

আবেদনপত্রের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের অনুলিপি, শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি এবং প্রয়োজনে অভিজ্ঞতার প্রমাণপত্র জমা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, চাকরি স্থায়ী হওয়ার পূর্ব পর্যন্ত মাসিক পারিশ্রমিক হবে ১৪,৫০০ টাকা। নির্বাচিত প্রার্থীদের সাক্ষাৎকারের তারিখ ও সময় পরবর্তীতে ছায়ানট কার্যালয় থেকে জানানো হবে।

Manual7 Ad Code

বিস্তারিত তথ্য পাওয়া যাবে ছায়ানটের ওয়েবসাইটে www.chhayanaut.org অথবা অফিসিয়াল ফেসবুক পেজে facebook.com/groups/chhayanaut।

 

এ সংক্রান্ত আরও সংবাদ