প্লেয়ারদের জন্য শ্রীমঙ্গলে আন্তর্জাতিক মানের রেস্টরুম ও ওয়াশরুম নির্মাণ কাজের শুভ উদ্বোধন

প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২৫

প্লেয়ারদের জন্য শ্রীমঙ্গলে আন্তর্জাতিক মানের রেস্টরুম ও ওয়াশরুম নির্মাণ কাজের শুভ উদ্বোধন

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১৯ অক্টোবর ২০২৫ : খেলাধুলার উপযোগী অবকাঠামো গড়ে তোলার লক্ষ্যে প্লেয়ারদের জন্য মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আন্তর্জাতিক মানের আধুনিক রেস্টরুম ও ওয়াশরুম নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

Manual1 Ad Code

শনিবার (১৯ অক্টোবর ২০২৫) সকালে শ্রীমঙ্গল পৌরসভার অর্থায়নে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠ সংলগ্ন এই অবকাঠামো নির্মাণ কার্যক্রমের উদ্বোধন করেন শ্রীমঙ্গল পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইসলাম উদ্দিন।

উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী ইউসুফ হোসেন খান, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ, প্রকল্পের নিয়োজিত ঠিকাদার, স্থানীয় সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Manual7 Ad Code

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. ইসলাম উদ্দিন বলেন, “শ্রীমঙ্গলে ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও খেলোয়াড়দের আন্তর্জাতিক মানে প্রস্তুত করার জন্য উপযুক্ত অবকাঠামো তৈরি করা আমাদের অন্যতম লক্ষ্য। এই রেস্টরুম ও ওয়াশরুম নির্মাণের মাধ্যমে খেলোয়াড়দের মৌলিক সুযোগ-সুবিধা নিশ্চিত হবে, যা ভবিষ্যতে বড় টুর্নামেন্ট আয়োজনেও সহায়ক ভূমিকা রাখবে।”

ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী বলেন, “বিদ্যালয়ের মাঠে প্রতিনিয়ত স্থানীয় ও বাইরের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এখানে আধুনিক রেস্টরুম ও ওয়াশরুম নির্মিত হলে খেলোয়াড়রা আরও আরামদায়ক পরিবেশে খেলাধুলা করতে পারবে।”

পৌরসভার অর্থায়নে নির্মিত এই অবকাঠামোতে আধুনিক স্বাস্থ্যসম্মত টয়লেট, বিশ্রামাগার, পানীয় জলের ব্যবস্থা ও নারী-পুরুষ খেলোয়াড়দের জন্য পৃথক ব্যবস্থাপনা থাকবে।

Manual5 Ad Code

উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন, এই উদ্যোগ শ্রীমঙ্গলের ক্রীড়া সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করবে এবং ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক মানের প্রতিযোগিতা আয়োজনের পথ সুগম করবে।

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ