শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসে যাত্রী ওঠানামার দাবিতে ডিসি বরাবর স্মারকলিপি

প্রকাশিত: ১:৪৬ পূর্বাহ্ণ, আগস্ট ১৩, ২০২৬

শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসে যাত্রী ওঠানামার দাবিতে ডিসি বরাবর স্মারকলিপি

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক | মৌলভীবাজার, ১৩ আগস্ট ২০২৬ : হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস বিরতিহীন ও এসএমএস দুটি বাস সার্ভিসের মধ্যে দীর্ঘদিনের বিরোধের কারণে শ্রীমঙ্গলবাসীসহ হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ ও মিরপুরগামী সাধারণ যাত্রীরা দুর্ভোগে পড়েছেন—এমন অভিযোগ তুলে এ স্মারকলিপি দেওয়া হয়।

Manual7 Ad Code

সম্প্রতি সাধারণ জনগণের পক্ষে মৌলভীবাজার জেলা প্রশাসক বরাবর স্মারকলিপিটি প্রদান করেন শ্রীমঙ্গলের স্থায়ী বাসিন্দা, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, মৌলভীবাজার কর্তৃক মনোনীত শ্রেষ্ঠ সংগীত শিল্পী ও সংস্কৃতি কর্মী মো. তারেক ইকবাল চৌধুরী।

স্মারকলিপিতে বলা হয়, মৌলভীবাজারের শ্রীমঙ্গল, মিরপুর, শায়েস্তাগঞ্জ ও হবিগঞ্জ এলাকার বিপুলসংখ্যক মানুষ ব্যবসা, চাকরি, শিক্ষা, চিকিৎসা ও পারিবারিকসহ নানা প্রয়োজনে নিয়মিত একে অপরের এলাকায় যাতায়াত করেন। এসব মানুষের জন্য হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাস সার্ভিস দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

Manual5 Ad Code

কিন্তু হবিগঞ্জ বিরতিহীন ও এসএমএস সার্ভিসের মধ্যে দীর্ঘদিনের বিরোধের কারণে শ্রীমঙ্গলের যাত্রীদের এ সার্ভিসে ওঠানামার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে বলে স্মারকলিপিতে অভিযোগ করা হয়। এতে করে যেসব যাত্রীকে মিরপুর, শায়েস্তাগঞ্জ বা হবিগঞ্জে যেতে হয়, তাদের অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় করে বিকল্প পরিবহনের ওপর নির্ভর করতে হচ্ছে।

Manual6 Ad Code

স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাস শ্রীমঙ্গলের ওপর দিয়ে চলাচল করলেও শ্রীমঙ্গল থেকে যাত্রী ওঠানো কিংবা ফেরার পথে যাত্রী নামিয়ে দেওয়ার সুযোগ না থাকায় সাধারণ মানুষ বিশেষ করে পরিবার-পরিজন নিয়ে যাতায়াতকারীরা ভোগান্তির শিকার হচ্ছেন। বিষয়টিকে অমানবিক ও যাত্রীস্বার্থবিরোধী উল্লেখ করে দ্রুত এর সমাধানের দাবি জানানো হয়েছে।

স্থানীয়দের ভাষ্য, হবিগঞ্জ বিরতিহীন ও এসএমএস সার্ভিসের মধ্যে দীর্ঘদিনের বিরোধের কারণে তার প্রভাব যেন সাধারণ যাত্রীদের ওপর না পড়ে। একটি রুটে পরিবহন সার্ভিস চলাচল করার পরও মাঝপথের গুরুত্বপূর্ণ জনপদ শ্রীমঙ্গল থেকে যাত্রী ওঠানামার সুযোগ না থাকায় জনসাধারণের স্বাভাবিক যাতায়াত ব্যাহত হচ্ছে। ফলে প্রশাসনের হস্তক্ষেপে বিষয়টির একটি গ্রহণযোগ্য ও স্থায়ী সমাধান প্রয়োজন।

স্মারকলিপিতে জেলা প্রশাসনকে জেলার অভিভাবক হিসেবে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানানো হয়। পাশাপাশি হবিগঞ্জ বিরতিহীন ও এসএমএস সার্ভিসের মধ্যকার বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সাধারণ যাত্রীরা যাতে নির্বিঘ্নে, নিরাপদে ও স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারেন, সে লক্ষ্যে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

স্মারকলিপিতে স্বাক্ষরকারী মো. তারেক ইকবাল চৌধুরী বলেন, সাধারণ মানুষের যাতায়াতের অধিকার ও ভোগান্তির বিষয়টি বিবেচনা করে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ জরুরি। পরিবহন সংশ্লিষ্টদের বিরোধের কারণে সাধারণ যাত্রীরা কেন দুর্ভোগ পোহাবেন—এ প্রশ্নও তিনি তুলে ধরেন।

Manual3 Ad Code

এলাকাবাসী আশা করছেন, জেলা প্রশাসনের উদ্যোগে সংশ্লিষ্ট পরিবহন কর্তৃপক্ষগুলোর সঙ্গে আলোচনা করে সমস্যাটির দ্রুত সমাধান হবে এবং শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ ও মিরপুরগামী যাত্রীদের বিরতিহীন বাসে ওঠানামার সুযোগ নিশ্চিত করা হবে।

সংশ্লিষ্টদের মতে, শ্রীমঙ্গল বৃহত্তর সিলেট অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ পর্যটন ও বাণিজ্যিক জনপদ। ফলে এখানকার মানুষের আন্তঃজেলা যাতায়াত ব্যবস্থা সহজ, নিরাপদ ও সাশ্রয়ী করা শুধু স্থানীয় জনগণের স্বার্থেই নয়, সামগ্রিক আঞ্চলিক যোগাযোগব্যবস্থার জন্যও গুরুত্বপূর্ণ।

এ সংক্রান্ত আরও সংবাদ