শহীদ মিনারে রাষ্ট্র সংস্কার আদোলনের কর্মসূচিতে পুলিশী বাঁধার নিন্দা ও প্রতিবাদ গণতান্ত্রিক যুক্তফ্রন্টের

প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০২৬

শহীদ মিনারে রাষ্ট্র সংস্কার আদোলনের কর্মসূচিতে পুলিশী বাঁধার নিন্দা ও প্রতিবাদ গণতান্ত্রিক যুক্তফ্রন্টের

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ২২ আগস্ট ২০২৬ : গণতান্ত্রিক যুক্তফ্রন্ট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের পক্ষ থেকে আজ সংবাদপত্রে দেওয়া এক বিবৃতিতে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্র সংস্কার আন্দোলন আয়োজিত নাগরিক সমাবেশ অনুষ্ঠানে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে নিষেধাজ্ঞা জারির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, শহীদ মিনারে কর্মসূচি পালন করতে কারো অনুমতি লাগে না। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টর অফিসে চিঠি দিয়ে জানানো হয় সমন্বয়ের জন্য, যেন একই সময়ে একাধিক সংগঠন বা প্রতিষ্ঠানের কর্মসূচিতে ওভারলেপ না হয়। পুলিশকে নিরাপত্তার জন্য শুধু অবহিত করা যেতে পারে। অনুমতি দেবার মালিক পুলিশ নন। তারা নিরাপত্তা জনিত কারণে সভার বিষয়ে পরামর্শ বা নির্দেশনাও দিতে পারে। অনুমতি প্রদানের কর্তৃপক্ষ তারা নয়।

Manual8 Ad Code

গণতান্ত্রিক যুক্তফ্রন্ট কেন্দ্রীয় পরিচালনা পরিষদ সদস্য ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক কমরেড রাজেকুজ্জামান রতন স্বাক্ষরিত ও গণমাধ্যমে প্রেরিত বিবৃতিতে বলা হয়, বিএনপি সরকার অতীত ফ্যাসিবাদী সরকারের মতোই পুলিশ দিয়ে সভা সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি ও বাধা প্রদান করছে যা ২৪ এর গণঅভ্যুত্থান তথা মুক্তবুদ্ধির বিকাশ, গণতান্ত্রিক চিন্তা-চেতনা ও মূল্যবোধের পরিপন্থী।
বিবৃতিতে নেতৃবৃন্দ বাকস্বাধীনতা, সভা সমাবেশ, মত প্রকাশের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ বন্ধ করার জন্য সরকারের প্রতি দাবি জানান। একইসাথে সভা সমাবেশ ও মত প্রকাশের গণতান্ত্রিক অধিকার হরণের বিরুদ্ধে ঐকবদ্ধ আন্দোলন গড়ে তোলার জন্য সকল বাম প্রগতিশীল ও গণতান্ত্রিক রাজনৈতিক দল, সংগঠন ও ব্যক্তির প্রতি আহ্বান জানান।
বিবৃতিতে স্বাক্ষর করেন, গণতান্ত্রিক যুক্তফ্রন্টের কেন্দ্রীয় সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ, সিপিবির সভাপতি কমরেড সাজ্জাদ জহির চন্দন, সাধারণ সম্পাদক কমরেড আবদুল্লাহ ক্কাফি রতন, বাংলাদেশ জাসদের সভাপতি জনাব শরীফ নুরুল আম্বিয়া, সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, বিপ্লবী কমিউনিষ্ট লীগের সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবির জাহিদ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক কমরেড মোশরেফা মিশু, বাসদ (মার্কসবাদী) সমন্বয়ক কমরেড মাসুদ রানা, বাসদ (মাহবুব) সাধারণ সম্পাদক কমরেড হারুনার রশীদ ভূইয়া, সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি কমরেড আব্দুল আলী, জাতীয় গণফ্রন্টের ভারপ্রাপ্ত সমন্বয়ক কমরেড রজত হুদা, সোনার বাংলা পাটির সভাপতি সৈয়দ হারুন অর রশীদ।

Manual5 Ad Code