আগামীকাল পরিকল্পনা কমিশনের সাবেক সদস্য ড. শেখ মাকসুদ আলীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী

প্রকাশিত: ৩:১৫ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২৬

আগামীকাল পরিকল্পনা কমিশনের সাবেক সদস্য ড. শেখ মাকসুদ আলীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ২৪ আগস্ট ২০২৬ : আগামীকাল ২৫ আগস্ট ২০২৬ বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সাবেক সদস্য ও প্রখ্যাত সিভিল সার্ভেন্ট ড. শেখ মাকসুদ আলীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী।

Manual3 Ad Code

ড. শেখ মাকসুদ আলী ১৯৫৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। ১৯৫৯ সালে তিনি সিভিল সার্ভিসে যোগদান করে ১৯৯৩ সালে অবসর গ্রহণ করেন। চাকরি জীবনে তিনি পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ এবং শিল্প ও জ্বালানি বিভাগের সদস্য, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) প্রতিষ্ঠাতা রেক্টর, জাতীয় লোক-প্রশাসন ইনস্টিটিউটের মহাপরিচালক এবং রাষ্ট্রপতির সচিবালয়ের প্রকল্প বাস্তবায়ন ব্যুরোর পরিচালক ছিলেন।

যুক্তরাজ্যে অধ্যয়নকালে তিনি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে সমর্থন সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর একাডেমিক ও পেশাগত কাজের বিশেষ ক্ষেত্র ছিল দারিদ্র্য বিমোচন, সমন্বিত সামাজিক সংহতি, দক্ষিণ এশীয় মূল্যবোধ এবং দরিদ্রবান্ধব উন্নয়ন।

Manual8 Ad Code

ড. আলীর স্ত্রী ড. সোফিয়া হাসনা জাহান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ছিলেন। তাঁর মেয়ের স্বামী ড. এ আই মাহবুব উদ্দিন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং বর্তমানে রোড সেফটি ফাউন্ডেশনের চেয়ারম্যান।

ড. শেখ মাকসুদ আলীর আত্মার মাগফিরাত কামনায় তাঁর পরিবারের পক্ষ থেকে আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।

Manual1 Ad Code