গণমানুষের পাশে থাকার প্রত্যয়ে রংপুরে যুবমৈত্রীর বিভাগীয় প্রতিনিধি সভা

প্রকাশিত: ১০:৫৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২৬

গণমানুষের পাশে থাকার প্রত্যয়ে রংপুরে যুবমৈত্রীর বিভাগীয় প্রতিনিধি সভা

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক | রংপুর, ২৭ সেপ্টেম্বর ২০২৬ : গণমানুষের পাশে থাকার প্রত্যয়ে বাংলাদেশ যুব মৈত্রীর রংপুর বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual6 Ad Code

শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল সাড়ে ১১টায় রংপুরে সংগঠনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

Manual4 Ad Code

বাংলাদেশ যুব মৈত্রীর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. জুয়েল খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও যুবনেতা তৌহিদুর রহমান তৌহিদ।

বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি যুবনেতা কায়সার আলম। এ ছাড়া কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code

সভায় রংপুর বিভাগের পাঁচ জেলার প্রতিনিধিরা অংশ নেন। রংপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক ইউসুফ আলীর সঞ্চালনায় প্রতিনিধিরা নিজ নিজ জেলার সাংগঠনিক পরিস্থিতি তুলে ধরেন। পাশাপাশি সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করা এবং আগামী দিনে যুব মৈত্রীকে আরও সুসংগঠিত করার বিষয়ে মতামত ও পরামর্শ দেন।

সভায় বক্তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা তরুণদের বিভিন্ন সমস্যা ও জনসম্পৃক্ত বিষয়গুলো নিয়ে কাজ করার আহ্বান জানান।

Manual4 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে যুবনেতা তৌহিদুর রহমান তৌহিদ গণমানুষের পাশে থাকার প্রত্যয় নিয়ে একটি গণমুখী ও সুসংগঠিত সংগঠন গড়ে তোলার আহ্বান জানান। তিনি সংগঠনের নেতাকর্মীদের জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়িয়ে তৃণমূল পর্যায়ে কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ