শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি

প্রকাশিত: ১২:৪০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২৬

শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি

Manual6 Ad Code
  • কাঁচপুরে সিপিবির সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ২৭ সেপ্টেম্বর ২০২৬ : দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস ও বিদ্যুৎ সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, মাদক, ছিনতাই ও শ্রমিক ছাঁটাই বন্ধসহ শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে নারায়ণগঞ্জের কাঁচপুর শিল্প এলাকায় সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৪টায় সিপিবির নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা কমিটির উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

Manual5 Ad Code

সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবির নারায়ণগঞ্জ জেলা কমিটির সাবেক সভাপতি অ্যাডভোকেট জিয়া হায়দার ডিপটি।

Manual8 Ad Code

সমাবেশে সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য দুলাল সাহা, শ্রমিক নেতা শফিকুল ইসলাম, আওলাদ হোসেন, এ কে এম আনিসুজ্জামান, রাকিব হোসেন ও আনোয়ার হোসেনসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন।

Manual5 Ad Code

বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে শ্রমজীবী মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে। অথচ শ্রমিকদের মজুরি সেই অনুপাতে বাড়েনি। এ পরিস্থিতিতে শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের পাশাপাশি রেশনিং ও আবাসনব্যবস্থা চালুর দাবি জানান তারা।

Manual2 Ad Code

সমাবেশে বক্তারা আরও বলেন, বাজারে পণ্যের দাম নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তাদের অভিযোগ, বাজার সিন্ডিকেটের কারণে সাধারণ মানুষ উচ্চমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে বাধ্য হচ্ছে। একই সঙ্গে গ্যাস সংকট, বিদ্যুতের লোডশেডিং, শ্রমিক ছাঁটাই এবং বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান তারা।

বক্তারা সরকারের বিভিন্ন কার্যক্রমের সমালোচনা করে বলেন, ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারিত্ব, খুন ও ধর্ষণের মতো অপরাধ বন্ধে কার্যকর পদক্ষেপ প্রয়োজন। তাদের ভাষ্য, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং মব সন্ত্রাস বন্ধে সরকারকে দ্রুত ব্যবস্থা নিতে হবে।

সমাবেশ থেকে শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, রেশনিং ও আবাসনব্যবস্থা চালু, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের দাবি জানানো হয়।

এ ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘গোলামী বাণিজ্য চুক্তি’ আখ্যা দিয়ে সংশ্লিষ্ট বাণিজ্য চুক্তি বাতিলের দাবিও জানান সিপিবির নেতারা।

সমাবেশ শেষে নেতাকর্মীরা কাঁচপুর শিল্প এলাকায় মিছিল করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ