এমসি কলেজ পদার্থবিজ্ঞান বিভাগের শতবর্ষ উদযাপনে প্রথম সাধারণ সভা

প্রকাশিত: ৮:২২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২৬

এমসি কলেজ পদার্থবিজ্ঞান বিভাগের শতবর্ষ উদযাপনে প্রথম সাধারণ সভা

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক | সিলেট, ২৯ সেপ্টেম্বর ২০২৬ : সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের শতবর্ষ উদযাপনকে সামনে রেখে পদার্থবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রথম সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual5 Ad Code

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) সিলেটে অনুষ্ঠিত এ সভায় এমসি কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি প্রফেসর আবুল আনাম মোহাম্মদ রিয়াজ, সাধারণ সম্পাদক তাজউদ্দিনসহ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অন্যান্য সদস্য ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সভায় এমসি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের শতবর্ষ উদযাপনকে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচি গ্রহণ, বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সম্পৃক্ততা বৃদ্ধি এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

Manual3 Ad Code

এ সময় বিভাগের আগামী দিনের কার্যক্রম ও ভবিষ্যৎ পথচলার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন উপস্থিত সদস্যরা। পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে সদস্যদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় বক্তারা বলেন, দীর্ঘ একশ বছরের ঐতিহ্যকে ধারণ করে এমসি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগ শিক্ষা ও জ্ঞানচর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। শতবর্ষ উদযাপনকে কেন্দ্র করে বিভাগের সাবেক শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্টদের সম্মিলিত অংশগ্রহণে একটি স্মরণীয় আয়োজন করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

Manual8 Ad Code

সভায় উপস্থিত সদস্যরা শতবর্ষ উদযাপনের প্রস্তুতি ও পরবর্তী কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা এবং সমন্বয়ের মাধ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, সবার আন্তরিক অংশগ্রহণ ও সহযোগিতায় পদার্থবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যক্রম আরও সুসংগঠিত ও কার্যকর হবে এবং শতবর্ষ উদযাপন সফলভাবে সম্পন্ন করা সম্ভব হবে।

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ