চুয়াডাঙ্গায় নারী মুক্তি সংসদের কর্মীসভায় হামলার নিন্দা ওয়ার্কার্স পার্টির

প্রকাশিত: ১১:৪০ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২৬

চুয়াডাঙ্গায় নারী মুক্তি সংসদের কর্মীসভায় হামলার নিন্দা ওয়ার্কার্স পার্টির

Manual3 Ad Code
  • পুলিশের উপস্থিতিতে বিএনপি নেতাকর্মীদের ‘মব সৃষ্টির’ অভিযোগ

হাফিজ সরকার, বিশেষ প্রতিনিধি | চুয়াডাঙ্গা, ০২ অক্টোবর ২০২৬ : চুয়াডাঙ্গায় পুলিশের উপস্থিতিতে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে নারী মুক্তি সংসদের কর্মীসভায় হামলা ও ‘মব সৃষ্টি’ করে সভা পণ্ড করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।

শুক্রবার (২ অক্টোবর ২০২৬) ইব্রাহিমপুর বটতলা চত্বরে নারী মুক্তি সংসদের চুয়াডাঙ্গা জেলা শাখার কর্মীসভা অনুষ্ঠিত হয়।

Manual1 Ad Code

সংগঠনের জেলা সভাপতি রাবেয়া খাতুনের সভাপতিত্বে সভা চলাকালে জুরানপুর ইউনিয়নের বিএনপির স্বঘোষিত চেয়ারম্যান পদপ্রার্থী রুহুল আমিনের নেতৃত্বে মজিদ, রয়েল, মিঠুসহ প্রায় ২৫ থেকে ৩০ জন সেখানে উপস্থিত হয়ে সভা ভণ্ডুল করে দেন বলে অভিযোগ করেছে ওয়ার্কার্স পার্টি।

Manual6 Ad Code

ওয়ার্কার্স পার্টির স্থানীয় নেতারা বলেন, এ সময় ঘটনাস্থলে পুলিশের একটি দল উপস্থিত থাকলেও তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। ক্যাম্পের পুলিশ ইনচার্জসহ ৬ থেকে ৭ জন পুলিশ সদস্য ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলেও বিবৃতিতে বলা হয়।

ঘটনার প্রতিবাদ জানিয়ে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কুষ্টিয়া জেলা শাখার সভাপতি ফজলুল হক বুলবুল ও সাধারণ সম্পাদক হাফিজ সরকার যৌথ বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ অভিযোগ করেন, রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন কর্মসূচিতে মব সৃষ্টি করে বাধা দেওয়ার ঘটনা দেশে গণতান্ত্রিক পরিবেশ ও রাজনৈতিক অধিকারকে সংকুচিত করছে।

বিবৃতিতে আরও বলা হয়, সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে হামলা, বাধা ও দখলের অভিযোগের ধারাবাহিকতায় চুয়াডাঙ্গায় নারী মুক্তি সংসদের কর্মীসভা পণ্ডের ঘটনাও ঘটেছে। এসব ঘটনাকে তারা বর্তমান সরকারের সময়কার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও রাজনৈতিক পরিবেশের সঙ্গে সম্পর্কিত বলে উল্লেখ করেন।

ওয়ার্কার্স পার্টির নেতারা অবিলম্বে নারী মুক্তি সংসদের কর্মীসভায় ‘মব সৃষ্টির’ সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছেন।

Manual7 Ad Code

কেন্দ্রীয় ওয়ার্কার্স পার্টির নিন্দা

চুয়াডাঙ্গার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুল হাসান মানিক এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূর আহমেদ বকুল।

বিবৃতিতে নেতৃবৃন্দ নারী মুক্তি সংসদের কর্মীসভায় বাধা দেওয়ার ঘটনাকে রাজনৈতিক কর্মসূচিতে হস্তক্ষেপ হিসেবে উল্লেখ করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

সৈয়দ আমিরুজ্জামানের প্রতিবাদ

এ ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান।

Manual5 Ad Code

তিনি চুয়াডাঙ্গায় নারী মুক্তি সংসদের কর্মীসভায় হামলা ও সভা পণ্ডের অভিযোগের তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ