ঢাকা পেপার্স এবং সাংবাদিক জুয়েলের ওপর উগ্রবাদী গোষ্ঠীর প্রাণনাশের হুমকির নিন্দা বাসদের

প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২৬

ঢাকা পেপার্স এবং সাংবাদিক জুয়েলের ওপর উগ্রবাদী গোষ্ঠীর প্রাণনাশের হুমকির নিন্দা বাসদের

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ০৩ অক্টোবর ২০২৬ : বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ আজ ৩ অক্টোবর ২০২৬ সংবাদপত্রে দেওয়া এক বিবৃতিতে নিউ ডিজিটাল মিডিয়া ‘ঢাকা পেপার্স’-এর ফেসবুক পেজে প্রকাশিত বিভিন্ন বিশ্লেষণমূলক কনটেন্টের (এক্সপ্লেনার) সূত্র ধরে গণমাধ্যমটির ওপর এবং এর জুনিয়র প্রডিউসার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. রাজেকুজ জামান জুয়েলের ওপর উগ্রবাদী ধর্মান্ধ মৌলবাদী গোষ্ঠী কর্তৃক ধারাবাহিক ‘প্রাণনাশের’ হুমকির ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

বিবৃতিতে তিনি বলেন, গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়, গত ৩০ সেপ্টেম্বর ঢাকা পেপার্সের দুটি ভিডিওর কমেন্ট বক্সে একটি আইডি থেকে কুরুচিপূর্ণ ও উগ্র ভাষায় প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এর দু’দিন পর, গতকাল শুক্রবার (২ অক্টোবর, ২০২৬) জুনিয়র প্রডিউসার রাজেকুজ জামান জুয়েলের ব্যক্তিগত ফেসবুক মেসেঞ্জারে ভয়েস মেসেজ পাঠিয়ে অকথ্য ভাষায় তাকে গালিগালাজ ও হত্যার হুমকি প্রদান করা হয়। এ ঘটনা মুক্তচিন্তা, বুদ্ধিবৃত্তিক চর্চা, বাকস্বাধীনতা, মতপ্রকাশ এবং স্বাধীন সাংবাদিকতার ওপর কাপুরুষোচিত হুমকি। যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

বিবৃতিতে তিনি বলেন, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, দেশে স্বাধীন মতপ্রকাশের পথ রুদ্ধ করতে এবং গণমাধ্যমের কণ্ঠরোধ করতে একটি চিহ্নিত উগ্রবাদী, ধর্মান্ধ ফ্যাসিবাদী গোষ্ঠী একের পর এক হুমকি, মব সন্ত্রাস ও ভয়ভীতির এক পরিবেশ কায়েম করছে। যারা ইতিপূর্বে প্রথম আলো, ডেইলী স্টার, ছায়ানট, উদীচী কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগ ঘটিয়েছিল। ঐসব ঘটনায় জড়িতদের বিচার ও শাস্তি না হওয়ায় একের পর এক এধরণের ঘটনা ঘটানোর সাহস দেখাচ্ছে দুর্বৃত্তরা। ‘উগ্রবাদ কেন এবং কীভাবে তৈরি হয়’ কিংবা মুক্তমন ও ইতিহাসের যৌক্তিক বিশ্লেষণধর্মী কনটেন্ট প্রকাশের কারণে সাংবাদিকদেরকে এভাবে হত্যার হুমকি দেওয়া মূলত স্বাধীন গণমাধ্যম এবং মুক্তচিন্তার ওপর চরম আঘাত ও গণতান্ত্রিক আইনের শাসনের প্রতি নির্লজ্জ অবজ্ঞা করা। এই ধরনের ফ্যাসিস্ট আচরণ দেশের গণতান্ত্রিক মূল্যবোধ এবং নাগরিকের মৌলিক গণতান্ত্রিক মনবাধিকারেরও পরিপন্থী বলে বিবৃতিতে দাবি করা হয়।

বিবৃতিতে তিনি বলেন, ইতিমধ্যে জানা গেছে, ঢাকা পেপার্স কর্তৃপক্ষ গুলশান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এবং আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

Manual5 Ad Code

বিবৃতিতে তিনি অনতিবিলম্বে হুমকিদাতাদের (ফেসবুক আইডিধারী মো. বাবু খান এবং আইয়্যুব আহমাদসহ এর নেপথ্যের কুশীলবদের) চিহ্নিত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। একই সাথে, ঢাকা পেপার্স পরিবার ও সাংবাদিক রাজেকুজ জামান জুয়েলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্যও সরকারের প্রতি আহ্বান জানান।

Manual4 Ad Code

বিবৃতিতে তিনি বলেন, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, ভয় দেখিয়ে, হুমকি দিয়ে বা উগ্রতার চাষ করে স্বাধীন সাংবাদিকতা ও প্রগতিশীল চিন্তার অগ্রযাত্রাকে স্তব্ধ করা যাবে না।

Manual6 Ad Code

তিনি দেশের সকল প্রগতিশীল রাজনৈতিক দল, সংগঠন, ছাত্র-শ্রমিক জনতা ও গণমাধ্যমকর্মীদের এই উগ্রবাদী ধর্মান্ধ অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণপ্রতিরোধ গড়ে তোলার জন্য আহ্বান জানান।

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ