চট্টগ্রামের দুই টার্মিনাল ইজারা ও রাষ্ট্রীয় শিল্প বিক্রির প্রতিবাদে কাল বিক্ষোভ

প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২৬

চট্টগ্রামের দুই টার্মিনাল ইজারা ও রাষ্ট্রীয় শিল্প বিক্রির প্রতিবাদে কাল বিক্ষোভ

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ০৪ অক্টোবর ২০২৬ : চট্টগ্রামের দুটি টার্মিনাল বিদেশি কোম্পানির কাছে ইজারা দেওয়া এবং ৪৪টি রাষ্ট্রীয় শিল্পপ্রতিষ্ঠান ব্যক্তিমালিকানায় বিক্রির উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট।

জোটের উদ্যোগে আগামীকাল সোমবার (৫ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ শেষে মিছিল বের করার কথা রয়েছে।

Manual3 Ad Code

রোববার (৪ অক্টোবর) জোটের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রামের দুটি টার্মিনাল বিদেশি কোম্পানির কাছে ইজারা দেওয়া এবং ৪৪টি রাষ্ট্রীয় শিল্পপ্রতিষ্ঠান ব্যক্তিমালিকদের কাছে বিক্রির প্রতিবাদে এ কর্মসূচি নেওয়া হয়েছে।

Manual1 Ad Code

সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের পক্ষে বাসদের কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন বিক্ষোভ সমাবেশ ও মিছিল সফল করতে জোটের শরিক দলগুলোর নেতাকর্মী, দেশপ্রেমিক জনগণসহ সর্বস্তরের মানুষকে অংশ নেওয়ার আহ্বান জানান।

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ